হেফাজতের বিরুদ্ধে হিযবুত তাওহীদের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০২৬, ১৭:০১আপডেট : ০২ আগস্ট ২০২৬, ১৭:০৩

নোয়াখালীতে হেফাজতে ইসলামের ব্যানারে অপপ্রচার, হুমকি ও উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে হিযবুত তাওহীদ।

রবিবার (২ আগস্ট) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করেছে ঢাকা মহানগর হিযবুত তাওহীদ।

বিক্ষোভ কর্মসূচিতে জানানো হয়, শনিবার (১ আগস্ট) নোয়াখালী জিলা স্কুল মাঠে হেফাজতে ইসলামের ব্যানারে আয়োজিত সমাবেশে হিযবুত তাওহীদের বিরুদ্ধে দেওয়া বক্তব্যের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর হিযবুত তাওহীদের সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাহবুব আলম মাহফুজ। এছাড়া বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান ও এস. এম. শামসুল হুদা, ঢাকা মহানগর ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান সুমন, যুগ্ম নারী সম্পাদক আয়েশা সিদ্দিকা প্রমুখ।

বক্তারা বলেন, ‘‘হেফাজতে ইসলামের ব্যানারে কওমি মাদ্রাসাকেন্দ্রিক একটি গোষ্ঠী ইসলামী মাহফিলের নামে যে সমাবেশ করেছে, সেটি ছিল একটি উগ্রবাদী ও উসকানিমূলক সমাবেশ। পরিকল্পিতভাবে নোয়াখালীর শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করার উদ্দেশ্যেই এর আয়োজন করা হয়েছে। ওই সমাবেশে হিযবুত তাওহীদের বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ আনা হয়েছে। এছাড়া কবর দেওয়া, উচ্ছেদ করা ও দেশ থেকে বের করে দেওয়ার মতো প্রকাশ্য হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি নারী-বিদ্বেষী ও ঘৃণামূলক বক্তব্যের মাধ্যমে ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে একটি আইনমান্যকারী বৈধ আন্দোলনের বিরুদ্ধে সহিংসতার উসকানি দেওয়া হয়েছে।’’

বক্তারা আরও বলেন, ‘‘এ ধরনের উসকানি হিযবুত তাওহীদের সদস্যদের জান-মাল, বাড়িঘর ও সম্পদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করেছে। অতীতে ২০১৬ সালে সোনাইমুড়িতে মাননীয় ইমাম হোসাইন মোহাম্মদ সেলিমের গ্রামের বাড়িতে হামলা চালিয়ে দুইজন সদস্যকে হত্যা, অগ্নিসংযোগ ও ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনা স্মরণ করিয়ে দিয়ে তারা আশঙ্কা প্রকাশ করেন, একই ধরনের সহিংসতার ক্ষেত্র আবারও তৈরি করা হচ্ছে।’’

বক্তারা সরকারের কাছে দাবি জানান, প্রকাশ্যে হুমকি, সহিংসতায় উসকানি, মিথ্যা অপপ্রচার ও নারীদের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য প্রদানকারীদের দ্রুত আইনের আওতায় এনে হিযবুত তাওহীদের সদস্যদের সাংবিধানিক অধিকার, মানবাধিকার এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হোক।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেস ক্লাব চত্বর থেকে তোপখানা রোড প্রদক্ষিণ করে। মিছিল থেকে উগ্রবাদ, ধর্মব্যবসা ও সহিংস উসকানির বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় এবং উসকানিদাতাদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয়।

/এসএমএ/এনআই/
সম্পর্কিত
এবার সাভারে ওরস বন্ধের দাবি ‘তৌহিদি জনতার’, নেতৃত্বে বিএনপি-জামায়াত-হেফাজত
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের 
রাজনীতির ‘ট্রাম্পকার্ড’ হেফাজতে ইসলাম?
সর্বশেষ খবর
প্রকল্প বাস্তবায়নে সময়সীমা-স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
প্রকল্প বাস্তবায়নে সময়সীমা-স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতার চেষ্টা করতে না পারে
দিনেশ ত্রিবেদীকে মাহদী আমিনভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতার চেষ্টা করতে না পারে
ডিসেম্বরেই প্রথম সার্বভৌম ডলার বন্ড, সংগ্রহের লক্ষ্য ১০০ কোটি  
বিকল্প অর্থায়নের নতুন পথে যাচ্ছে বাংলাদেশডিসেম্বরেই প্রথম সার্বভৌম ডলার বন্ড, সংগ্রহের লক্ষ্য ১০০ কোটি  
দক্ষিণ কোরিয়ার কাছেও হারলো ঋতুপর্ণারা
দক্ষিণ কোরিয়ার কাছেও হারলো ঋতুপর্ণারা
সর্বাধিক পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও