রাষ্ট্রায়ত্ত কারখানা বেসরকারি খাতে দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ আগস্ট ২০২৬, ১৯:৪৭ আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১৯:৪৭

রাষ্ট্রায়ত্ত ৪৪টি কারখানা বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত বাতিল এবং অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি-২০২৬ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাসদ (মার্কসবাদী)। 

সোমবার (১০ আগস্ট) বিকালে জাতীয় প্রেসক্লাবে দলের সমন্বয়ক মাসুদ রানার সভাপতিত্বে ও নির্বাহী ফোরামের সদস্য রাশেদ শাহরিয়ারের পরিচালনায় বক্তব্য রাখেন নির্বাহী ফোরামের সদস্য সীমা দত্ত ও রাজু আহমেদ।   

সমাবেশে বক্তারা বলেন, সরকার জ্বালানি তেল আমদানি, বিদ্যুৎ বিতরণ, রেল, পর্যটন মোটেলসহ রাষ্ট্রায়ত্ত বিভিন্ন প্রতিষ্ঠান ও ৪৪টি রাষ্ট্রায়ত্ত কারখানা বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার যে উদ্যোগ নিয়েছে, তা জনগণের সম্পদ বেসরকারি মালিকানায় তুলে দেওয়ার একটি বিপজ্জনক পদক্ষেপ। একই সঙ্গে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি ২০২৬ বাতিলের সিদ্ধান্ত সাধারণ মানুষের সুলভ ও প্রয়োজনীয় চিকিৎসা পাওয়ার অধিকারকে আরও সংকটের মুখে ফেলবে। 

তারা আরও বলেন, এই ধরনের সিদ্ধান্তে রাষ্ট্রীয় সম্পদ ও জনসেবা ক্রমশ মুনাফাখোর বেসরকারি পুঁজির নিয়ন্ত্রণে চলে যাবে। জ্বালানি, বিদ্যুৎ, রেল ওষুধের মতো জনজীবনের অপরিহার্য খাতকে মুনাফার পণ্যে পরিণত করলে সাধারণ মানুষের ব্যয় বাড়বে এবং কর্মসংস্থানও হুমকির মুখে পড়বে। অতীতের বেসরকারিকরণের অভিজ্ঞতা দেখিয়েছে, জনগণের সম্পদ বেসরকারি মালিকানায় তুলে দেওয়ার মধ্য দিয়ে বৃহৎ পুঁজিপতি গোষ্ঠীর স্বার্থ রক্ষা করছে। বেসরকারিকরণ নীতির প্রতিবাদে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান নেতারা। 

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
দিল্লির যন্তর মন্তরের বিক্ষোভে গণগ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদ বাসদের
জাসদ কার্যালয় থেকে গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি দাবি বাসদের
পাঁচ মাসে ৩ বার জ্বালানির মূল্য বৃদ্ধি সরকারের গণবিরোধী নীতির বহিঃপ্রকাশ: বাসদ
সর্বশেষ খবর
রিয়াদে কিং খালেদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত
রিয়াদে কিং খালেদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
ডিগ্রি ছাড়াই গুগলে চাকরির সুযোগ, বেতন ১১ কোটি টাকা পর্যন্ত
ডিগ্রি ছাড়াই গুগলে চাকরির সুযোগ, বেতন ১১ কোটি টাকা পর্যন্ত
চাঁদাবাজ-দখলদারদের বিএনপিতে জায়গা নেই: চিফ হুইপ
চাঁদাবাজ-দখলদারদের বিএনপিতে জায়গা নেই: চিফ হুইপ
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও