আইনের মারপ্যাঁচে আওয়ামী লীগকে সুবিধা দিলে গণবিস্ফোরণ হবে: মঞ্চ ২৪

ঢাবি প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৪আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৪

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত, দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের রায় দ্রুত কার্যকর এবং ‘সাইবার সুরক্ষা আইন ২০২৬’ বাতিলের দাবি জানিয়েছে ‘মঞ্চ ২৪’। শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী বলেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ওবায়দুল কাদেরসহ সাতজনকে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ তাদের প্রত্যেককে দেশে ফিরিয়ে এনে ফাঁসির দড়িতে ঝুলিয়ে রায় কার্যকর করতে হবে। আইনের মারপ্যাঁচে আওয়ামী লীগকে কোনো সুযোগ দেওয়া হলে দেশে যেকোনো সময় গণবিস্ফোরণ ঘটবে।

আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, “যেই দল নিষিদ্ধ হলো এবং গণবিস্ফোরণের মুখে যাদের প্রধান দেশ থেকে পালালো, সেই দল কীভাবে লকডাউনের মতো কর্মসূচি দেয়? তারা প্রকাশ্যে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রশাসন নীরব।”

আগামীকাল সকাল ৯টা থেকে শাহবাগে অবস্থান নেওয়ার জন্য মঞ্চ ২৪সহ জুলাই অভ্যুত্থানের সব সংগঠনের প্রতি আহ্বান জানান ফাহিম ফারুকী। তিনি বলেন, “আমরা শাহবাগে আগামীকাল লাঠি মিছিল করব এবং যেখানেই আওয়ামী লীগের অপতৎপরতা হবে, সরকারের নিরাপত্তা বাহিনী ও পুলিশকে সাথে নিয়ে আমরা তাদের বিরুদ্ধে লাঠি মিছিল করব এবং প্রতিরোধ করব।”

এ সময় আগামীকাল লাঠি হাতে মাঠে নেমে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়ে আওয়ামী লীগকে প্রতিহত করতে এবং ধরে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য ছাত্র-জনতার প্রতি আহ্বান জানান তিনি।

‘সাইবার সুরক্ষা আইন ২০২৬’-এর বিষয়ে ফাহিম ফারুকী বলেন, জনদুর্ভোগ ও সরকারের সমালোচনা করায় সিফাত নামের একজনকে মাত্র ছয় ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে গুম করা হয়েছে। এছাড়া এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে দশের অধিক ইনজেকশন পুশ করে পঙ্গু করে দেওয়ার অভিযোগও তোলেন তিনি।

এ সময় তিনি ‘সাইবার সুরক্ষা আইন ২০২৬’-কে জনগণের কণ্ঠ রোধ করার সম্মিলিত আইন হিসেবে উল্লেখ করে অবিলম্বে তা বাতিলের আহ্বান জানান।

/এসও/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত
অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত
দফা ধীরে ধীরে বাড়বে, শেষ পর্যন্ত সব মিলে এক দফায় পরিণত হবে: শফিকুর রহমান
দফা ধীরে ধীরে বাড়বে, শেষ পর্যন্ত সব মিলে এক দফায় পরিণত হবে: শফিকুর রহমান
কুমিল্লায় অপ্রতিমের মৃত্যু আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতিরই বহিঃপ্রকাশ: গোলাম পরওয়ার
কুমিল্লায় অপ্রতিমের মৃত্যু আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতিরই বহিঃপ্রকাশ: গোলাম পরওয়ার
লংমার্চ ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, সিরাজগঞ্জে দুই জামায়াত নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ
লংমার্চ ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, সিরাজগঞ্জে দুই জামায়াত নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ
সর্বাধিক পঠিত
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
বাড়লো সোনার দাম, ভরি কত
বাড়লো সোনার দাম, ভরি কত
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার