ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর ও দক্ষিণের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন দলটির আমির মাওলানা মামুনুল হক।
আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাওলানা মোরশেদ আলম সিদ্দিকি। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দলটির হয়ে মেয়র পদে লড়বেন হাফেজ মাওলানা মাহবুবুল হক।
এদিন সংবাদ সম্মেলনে দলটির আমির দাবি করেন, ১১ দলীয় ঐক্যের সমন্বিত প্রার্থী ঘোষণা হলে ভোট ব্যাংক আলাদা হওয়ার সম্ভাবনা কম থাকবে। এ জন্য ঐক্যের শীর্ষ স্থানীয় নেতাদের এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান মামুনুল হক।