বাংলাদেশিদের জন্য প্রথম শ্রেণির সেবা আনছে এমিরেটস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৪৬আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৪৬

এমিরেটস ১ মার্চ থেকে ঢাকা-দুবাই রুটে ‘প্রথম শ্রেণি স্যুইট’ সেবা চালু করছে। বর্তমানে এমিরেটসই একমাত্র আন্তর্জাতিক এয়ারলাইন যারা এই সেবা প্রদান করতে যাচ্ছে। এর ফলে বাংলাদেশি ভ্রমণকারীরা আকাশে এবং মাটিতে অত্যন্ত বিলাসবহুল পণ্য ও সেবা উপভোগ করার সুযোগ পাবেন।

সেবাটি প্রদানের জন্য এমিরেটস ঢাকা-দুবাই রুটে তাদের বিশেষ সুপরিসর বোয়িং ৭৭৭-৩০০ই আর উড়োজাহাজের সাহায্যে ফ্লাইট পরিচালনা করবে। যার প্রথম শ্রেণি কেবিনে ৬টি স্যুইট, বিজনেস শ্রেণিতে ৪১টি আর ইকোনমি শ্রেণিতে ২১৩টি আসন থাকবে।

ঢাকা-দুবাই রুটে ইকে-৫৮৫ এবং দুবাই-ঢাকা রুটে ইকে-৫৮৪ ফ্লাইটে প্রথম শ্রেণি সেবা পাওয়া যাবে। ইকে-৫৮৫ রাত ১টায় ঢাকা ছেড়ে ভোর ৪.২৫ মিনিটে দুবাই পৌঁছবে। অন্যদিকে ইকে-৫৮৪ বিকাল ৩.৪৫ মিনিটে দুবাই ছেড়ে রাত ১১টায় ঢাকা পৌঁছবে।

প্রথম শ্রেণির কেবিনে প্রত্যেক যাত্রীর জন্য রয়েছে ব্যক্তিগত স্যুইট, যার আসনটি একটি সম্পূর্ণ সমতল বিছানায় রূপান্তরযোগ্য, বিদ্যুৎ নিয়ন্ত্রিত মিনি বার এবং ৩২ ইঞ্চির এলসিডি টিভি। বিদ্যুৎ নিয়ন্ত্রিত প্রাইভেসি ডিভাইডারের মাধ্যমে যাত্রীদের ব্যক্তিগত গোপনীয়তা সম্পূর্ণভাবে নিশ্চিত হবে। ফ্লাইটের অন্যান্য বিলাসবহুল সেবার সঙ্গে যাত্রীরা দুবাই বিমানবন্দরের অত্যন্ত বিলাসবহুল প্রথম শ্রেণির লাউঞ্জ এবং এয়ারপোর্ট ট্রান্সফারের জন্য প্রাইভেট লিমুজিন সুবিধা পাবেন।

/সিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম