স্থানীয় সাংবাদিকদের বিভেদে কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার উদ্বেগ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ মার্চ ২০২১, ২০:১৬আপডেট : ১৫ মার্চ ২০২১, ২১:২১

কুষ্টিয়া জেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে বিভেদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা। সংগঠনটি বিভেদ ভুলে ঐক্যের আহ্বান জানিয়ে ওই অঞ্চলের সাংবাদিকতার ঐতিহ্য সমুন্নত রাখার আহ্বান জানিয়েছে। সোমবার (১৫ মার্চ) এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

কুষ্টিয়া থেকে অসংখ্য পত্রিকা বের হয়। সম্ভবত দেশের অন্য জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি। এখানে সাংবাদিকদের মধ্যে দলাদলি, গ্রুপিং চরমে। সম্প্রতি পুলিশ সুপারের (এসপি) অফিসে দুই গ্রুপের মধ্যে হাতাহাতিও হয়েছে। তার পরিপ্রেক্ষিতে এই বিবৃতি দেওয়া হয়।  

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার পক্ষে সভাপতি রেজোয়ানুল হক এবং সাধারণ সম্পাদক আদিত্য শাহীন সাংবাদিকতার মতো মহান পেশা ও জন্মস্থানের স্বার্থে বিভেদ ভুলে ঐক্যের আহ্বান জানান।

কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার বিবৃতিতে বলা হয়, ‘কুষ্টিয়া সাংবাদিক ফোরাম উদ্বেগের সঙ্গে লক্ষ করছে, বিভেদকে কেন্দ্র করে কুষ্টিয়ার স্থানীয় সাংবাদিকদের মধ্যে অপেশাদার ও অপ্রীতিকর ঘটনা ঘটছে। এতে এখানকার সাংবাদিকতার ঐতিহ্য ভূলুণ্ঠিত হচ্ছে। এলাকার সন্তান হিসেবে এ নিয়ে আমরা মর্মাহত। সম্প্রতি সংগঠনের কার্য নির্বাহী পরিষদের বৈঠকে এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

‘উপমহাদেশের সংবাদপত্রের সূচনার অগ্রদূতদের একজন কাঙাল হরিণাথ এই এলাকার সন্তান। মুদ্রণশিল্পের সূচনাকালের অন্যতম ছাপাখানা এম এন প্রেসও এই এলাকার। সেই সূত্রে সংবাদপত্র ও সাংবাদিকতায় কুষ্টিয়ার ঐতিহ্য অনেক পুরনো। এ অর্জন এখানকার সাংবাদিকদের দীর্ঘদিনের পরিশ্রম ও সৃজনশীলতার ফসল। সাংবাদিকদের মধ্যে চলামান বিভেদ এই অর্জনের উপর চরম আঘাত। এতে শুধু এই পেশা নয়, সাংস্কৃতিক রাজধানী হিসেবে খ্যাত এই জনপদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। সাংবাদিকতা এখন নানা কারণেই প্রশ্নের মুখে; এভাবে বিভেদ-দলাদলি চলতে থাকলে আমরা মানুষের আরও আস্থা হারাবো।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম