বাজারে মার্সেল মোবাইল ফোন

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ এপ্রিল ২০২১, ২০:০২আপডেট : ১০ এপ্রিল ২০২১, ২০:০২

দেশের মোবাইল বাজারে যাত্রা শুরু হলো আরেকটি বাংলাদেশি ব্র্যান্ড মার্সেলের। শুরুতেই ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ফিচার ফোন বাজারে ছেড়েছে অন্যতম জনপ্রিয় এই ব্র্যান্ড। খুব শিগগিরই স্মার্টফোন আনছে তারা।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাজধানীর মার্সেল করপোরেট অফিসে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আনুষ্ঠানিকভাবে মোবাইল ফোন বাজারজাতের ঘোষণা দেয়া হয়। সেসময় প্রতিষ্ঠানটির পরিচালক এস এম মঞ্জুরুল আলম এক ভিডিওবার্তায় মার্সেলের ক্রেতা-শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর গোলাম মুর্শেদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা, হুমায়ুন কবীর, শোয়েব হোসাইন নোবেল, লিয়াকত আলী, প্লাজা ট্রেডের সিইও মোহাম্মদ রায়হান, মার্সেলের হেড অব সেলস ড. সাখাওয়াত হোসেন প্রমুখ।

প্রাথমিকভাবে তিন মডেলের ফিচার ফোন বাজারে ছেড়েছে মার্সেল। ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ওই ফোনগুলো তৈরি হয়েছে গাজীপুরের চন্দ্রায় নিজস্ব কারখানায়। সাশ্রয়ী মূল্যের ফোনগুলোর মডেল এক্সিনো এ০১, এ২৫ এবং বি৫০। ভিন্ন ভিন্ন দাম ও কনফিগারেশনে সাজানো ফোনগুলোতে রয়েছে ১৬ গিগাবাইট মাইক্রো এসডি কার্ড সাপোর্ট, ডিজিটাল ক্যামেরা, রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও, ফুল মাল্টিমিডিয়া, ইন্টারনেট, ফেসবুক, ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট, বাংলা কি প্যাড, টর্চ লাইট নোটিফিকেশনসহ নানা সুবিধা। দেশের সব মার্সেল শোরুম থেকে ক্রেতারা ওই ফোনগুলো কিনতে পারছেন।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম