সিআইইউতে ইংরেজি ভাষা শিক্ষার সমস্যা নিয়ে ওয়েবিনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০২১, ১৭:৪৪আপডেট : ০৮ জুন ২০২১, ১৭:৪৪

শিক্ষার্থীদের ইংরেজি ভীতি দূর করতে সিলেক্টিভ সিলেবাসের বাইরে সময়োপযোগী প্রশ্নপত্র প্রণয়ন করা উচিত। পাশাপাশি থাকতে হবে পাঠদানে নিয়োজিত শিক্ষকদের ট্রেনিংয়ের ব্যবস্থা।

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) সম্প্রতি অনুষ্ঠিত ‘ইংরেজি ভাষা শিক্ষার নানান সমস্যা’ শীর্ষক ওয়েবিনারে বক্তারা এসব কথা বলেন।

সিআইইউর স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের (স্ল্যাস) অধীন ইংরেজি বিভাগ সম্প্রতি অনলাইনে শিক্ষার্থীদের জন্য এই ওয়েবিনারের আয়োজন করে।

অনুষ্ঠানে বক্তারা জানান, ইংরেজি ভাষা লিখতে ও বলতে পারায় দক্ষতা কেমন হচ্ছে তা যাচাই করার জন্য ফিডব্যাক খুব জরুরি। বর্তমানে করোনাকালীন অনেক শিক্ষক অনলাইনে ক্লাস নিচ্ছেন। এখানে যেসব সমস্যা তৈরি হচ্ছে সেগুলো দূর করে সবার অংশগ্রহণ বাড়াতে হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে স্লাসের ডিন কাজী মোস্তাইন বিল্লাহ আধুনিক পৃথিবীতে এগিয়ে যেতে হলে ইংরেজি ভাষায়ও এগিয়ে থাকা চাই বলে মন্তব্য করেন। এসময় তিনি ক্লাসরুম ব্যবস্থাপনা, পাঠ-সহায়ক কার্যাবলী, শিক্ষাদান পদ্ধতিসহ নানান বিষয় নিয়ে আলোচনা করেন।

সেমিনারে সিআইইউর ইংরেজি বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক রিফাত তাসনীম ইংরেজি ভাষায় শিক্ষকদের প্রশিক্ষণের গুরুত্ব, প্রভাষক আশিকুর রহমান ভাষা শিক্ষায় ইতিবাচক ওয়াশব্যাকের প্রভাব, শাকিলা মোস্তাক শিক্ষার্থীদের লেখায় ফিডব্যাক ফিরিয়ে আনা এবং রিফাত আহমেদ করোনাকালীন অনলাইন শিক্ষণ নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী রামিসা আনান।

/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের