আইইউবির সামার সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২১, ১৯:৩৪আপডেট : ১৪ জুন ২০২১, ১৯:৩৪

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (আইইউবি) সামার সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) অনলাইনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের।

প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের সময়ের সদ্ব্যবহার, বই পড়া, সহ-শিক্ষা কার্যক্রমের মাধ্যমে নিজেদের বুদ্ধিমত্তাকে আরও শক্তিশালী করে তোলার আহ্বান জানান। নতুন প্রজন্ম বিশেষত শিক্ষার্থীরা জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

রবিবার (১৩ জুন) বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবির মিডিয়া ও জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে আইইউবি’র উপাচার্য অধ্যাপক তানভির হাসান বলেন, আমরা এমনভাবে শিক্ষার্থীদের প্রস্তুত করতে চাই যেন শিক্ষার্থীরা জীবনভর শিখতে পারে। তিনি আরও বলেন, আইইউবি’র শিক্ষার্থীরা নতুন কিছু শেখার, নতুন জ্ঞান অর্জন, বিশ্লেষণাত্মক দক্ষতা অর্জন ও ব্যক্তিগত গুণাবলী উন্নত করার সুযোগ পাচ্ছে এবং প্রযুক্তির এই যুগে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনীয় সকল প্রশিক্ষণ ও দক্ষতা অর্জন করছে যা তাদের আগামীদিনের জন্য প্রস্তুত করবে।

আইইউবি’র উপ-উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান তাঁর বক্তব্যে আইইউবির বিভিন্ন দিক তুলে ধরতে গিয়ে বলেন, আইইউবিতে দেশের সেরা অধ্যাপকসহ রয়েছে নানা ধরণের সুযোগ-সুবিধা। অনুষ্ঠানে বিশিষ্ট বক্তা হিসাবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের অনুষদের ডিনবৃন্দ।

আইইউবির রেজিস্ট্রার ব্রিগ্রেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. আনোয়ারুল ইসলাম নতুন শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা ও নিয়মকানুনের উপর বক্তব্য উপস্থাপন করেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের গুগল ক্লাসরুমসহ অনলাইনে পাঠদান প্রক্রিয়া ও কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।

/এমএস/
সম্পর্কিত
ইউটিউব থেকে আয় শুরু করা হবে আরও কঠিন, জেনে নিন নতুন মনিটাইজেশন শর্ত
বন্যাকবলিত ২৯০ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন আইইউবির শিক্ষার্থীরা
এসিবিএসপির মেম্বার রিলেশনস কমিটির নতুন চেয়ার আইইউবির অধ্যাপক মামুন হাবিব
সর্বশেষ খবর
ব্রিকসকে বৈশ্বিক শাসনব্যবস্থা সংস্কারে ১০ প্রস্তাব তৈরির আহ্বান মোদির
ব্রিকসকে বৈশ্বিক শাসনব্যবস্থা সংস্কারে ১০ প্রস্তাব তৈরির আহ্বান মোদির
মসজিদে পাওয়া অস্ত্র থানায় নিয়ে গেলেন মুয়াজ্জিন, পুলিশ জানালো লুট হয়েছিল
মসজিদে পাওয়া অস্ত্র থানায় নিয়ে গেলেন মুয়াজ্জিন, পুলিশ জানালো লুট হয়েছিল
ছাত্রশক্তির নতুন সভাপতি বাকের, সাধারণ সম্পাদক তাহমিদ
ছাত্রশক্তির নতুন সভাপতি বাকের, সাধারণ সম্পাদক তাহমিদ
প্রবাসীদের ‘কামলা’ বলায় তোপের মুখে আজাদ আবুল কালাম
প্রবাসীদের ‘কামলা’ বলায় তোপের মুখে আজাদ আবুল কালাম
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি