আইইউবিতে অনুষ্ঠিত হলো জলবায়ু বিজ্ঞানী সালিমুল হক স্মারক বক্তৃতা

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ এপ্রিল ২০২৪, ২৩:০৮ আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ২৩:৪০

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-তে অনুষ্ঠিত হলো জলবায়ু বিজ্ঞানী অধ্যাপক ড. সালিমুল হক স্মারক বক্তৃতা ‘প্রমোটিং ক্লাইমেট জাস্টিস: রোলস অব কোর্টস অ্যান্ড ইউথ’। মঙ্গলবার (১৬ এপ্রিল) ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত আইইউবি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে স্মারক বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এবং যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ইউনিভার্সিটি স্কুল অব ল-এর অধ্যাপক ড. সেজার রদ্রিগেজ-গারাভিটো।

সাবের হোসেন চৌধুরীর বক্তব্যের বিষয় ছিল ‘প্রোমোটিং ক্লাইমেট জাস্টিস থ্রু ইউথ এনগেজমেন্ট’। তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে আমাদের অবদান ন্যূনতম, কিন্তু আমরাই এতে ক্ষতিগ্রস্ত হচ্ছি সবচেয়ে বেশি। এটি একটি বড় ধরনের অন্যায়। পাশাপাশি, আমাদের যতটুকু সক্ষমতা, তারচেয়ে বেশি অভিযোজন করতে হচ্ছে। এটি আরেকটি অন্যায়। এছাড়াও, অর্থনৈতিক উন্নয়নের জন্য যখন আমাদের স্বাস্থ্য, অবকাঠামো, শিক্ষা, তথ্যপ্রযুক্তি, প্রশিক্ষণ ও তরুণ জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধিতে আরও বেশি বিনিয়োগ করা দরকার, তখন দেশের মানুষকে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রক্ষা করার জন্য আমাদের বিনিয়োগ করতে হচ্ছে। এটি আরও একটি বড় অন্যায় ঘটছে আমাদের প্রতি।’

অধ্যাপক রদ্রিগেজ-গারাভিটোর বক্তব্যের প্রতিপাদ্য ছিল ‘প্রোমোটিং ক্লাইমেট জাস্টিস থ্রু লিটিগেশন্স’। তিনি বলেন, ‘গত সপ্তাহে ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটস-এ সুইস নারীদের একটি সংগঠন ইতিহাসে প্রথমবারের মতো জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি মামলায় জয়লাভ করেছে। এর অর্থ হলো, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই আদালতটি পরিষ্কার ভাষায় রায় দিয়েছে যে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যথেষ্ট কার্যকর পদক্ষেপ না নেওয়া মানবাধিকারের পরিপন্থি। তাপপ্রবাহ, ঘূর্ণিঝড়, বন্যা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি — এগুলো সবই মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব মো. নজিবুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, ব্র্যাক ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, আইইউবির উপাচার্য অধ্যাপক তানভীর হাসান, পিএইচডি, সেন্টার ফর ক্লাইমেট জাস্টিস-বাংলাদেশের পরিচালক অ্যাডভোকেট এম. হাফিজুল ইসলাম খান এবং আইইউবির ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট (ইক্যাড)-এর ব্যবস্থাপনা পরিচালক সাকিব হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইইউবির ডিপার্টমেন্ট অব ল-এর উপদেষ্টা অধ্যাপক ড. বোরহান উদ্দীন খান।

/আরআইজে/
সম্পর্কিত
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: পরিবেশমন্ত্রী
বাংলাদেশের সুনীল ইকোনমি খাতে নতুন শিল্পের সম্ভাবনা নিয়ে আইইউবিতে সেমিনার
অক্সিজেন থেরাপিকে অত্যাবশ্যকীয় সেবা হিসেবে স্বীকৃতি দিয়েছে বর্তমান সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
মাদক ও কিশোর গ্যাংয়ের গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ
মাদক ও কিশোর গ্যাংয়ের গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ
রফতানি ৬ শতাংশ বাড়লেও পিছিয়ে পড়ছে বেশি মূল্যের পোশাক
রফতানি ৬ শতাংশ বাড়লেও পিছিয়ে পড়ছে বেশি মূল্যের পোশাক
খাল কেটে এমন এক কুমির এনেছি, আগে ১০% নিতো এখন ২০% নেয়: হান্নান মাসউদ
খাল কেটে এমন এক কুমির এনেছি, আগে ১০% নিতো এখন ২০% নেয়: হান্নান মাসউদ
সুন্দরবনে ‘দাদা ভাই বাহিনীর’ সঙ্গে কোস্টগার্ডের ‘বন্দুকযুদ্ধ’ 
সুন্দরবনে ‘দাদা ভাই বাহিনীর’ সঙ্গে কোস্টগার্ডের ‘বন্দুকযুদ্ধ’ 
সর্বাধিক পঠিত
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’