করোনা মোকাবিলা

সম্মুখ সারির যোদ্ধাদের কাজী এন্টারপ্রাইজ’র সুরক্ষা সামগ্রী বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি
১৫ জুন ২০২১, ০০:৩৩আপডেট : ১৫ জুন ২০২১, ০০:৩৩

করোনা মহামারিতে পৃথিবীতে কোটি মানুষের প্রাণহানি ঘটেছে। বাংলাদেশেও লক্ষাধিক মানুষ আক্রান্ত এবং হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে। মহামারির এই সময়ে জরুরি সেবা দিয়ে মানুষের জীবন বাঁচানো ও আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত আছেন দেশের সম্মুখ সারির যোদ্ধারা।

এ ছাড়াও দেশ ও মানুষের সেবায় স্বেচ্ছাসেবক হিসেবে এই ক্রান্তিকালে মাঠে নেমেছে তরুণ সমাজ। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কোটি মানুষের সেবায় নিবেদিত ফ্রন্টলাইনারদের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করতে সুরক্ষা ও পরিচ্ছন্নতা সামগ্রী প্রদান করেছে কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড।

গত ২৮ মে এবং ৬ জুন তারিখে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ও বিদ্যানন্দ ফাউন্ডেশনে পৌঁছে দেওয়া হয় করোনাভাইরাস প্রতিরোধী প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পক্ষে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পক্ষ থেকে হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ, ডিএমপির পক্ষে টুটুল চক্রবর্তী (বিপিএম- সেবা) উপ-পুলিশ কমিশনার (সদর দফতর ও প্রশাসন) এবং বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষে সালমান খান ইয়াসিন, ব্যবস্থাপক, ইমেজ অ্যান্ড কমিউনিকেশনস সুরক্ষা ও পরিচ্ছন্নতা সামগ্রী গ্রহণ করেন।

কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের পক্ষ থেকে সুরক্ষা ও পরিচ্ছন্নতা সামগ্রী ফ্রন্টলাইনারদের হাতে তুলে দেন আর. কে. ব্যানার্জী (মানিক), অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, মডার্ন ট্রেড এবং নাহিদা বেগম, ম্যানেজার, ব্র্যান্ড।

 

/এনএইচ/
সম্পর্কিত
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন খোকন মিয়া
আন্তর্জাতিক বাজারে ১৫টি নতুন মডেলের ফ্রিজ আনলো ওয়ালটন
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম