ঘরে বসেই কোরবানির পশু কেনা যাবে বিকাশ পেমেন্টে

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ জুলাই ২০২১, ১৭:০৮আপডেট : ১২ জুলাই ২০২১, ১৭:০৮

করোনা সংক্রমণের এই কঠিন সময়ে ঘরে বসেই বিকাশে পেমেন্ট করে কোরবানির পশু কিনতে পারছেন গ্রাহকরা। ১১টি অনলাইন হাট থেকে কোরবানির পশু কেনার পাশাপাশি হোম ডেলিভারি ও মিট প্রসেসিং সুবিধাও নিতে পারছেন গ্রাহকরা।

১১টি অনলাইন হাটের মধ্যে ‘দারাজ’, ‘অথবা’, ‘প্রিয়শপ’, ‘গরুর হাট’ ও ‘সাদিক এগ্রো’ থেকে গরু ও ছাগল, ‘আজকের ডিল’ ও ‘বিডি গরুর হাট’ থেকে গরু এবং ‘যোগান’, ‘হাংরিনাকি’ ও ‘খাসি হাট’ থেকে ছাগল কিনে বিকাশে পেমেন্ট করতে পারছেন গ্রাহকরা।

অনলাইন হাটগুলোর সংশ্লিষ্ট লিংক বা ওয়েবসাইটে গিয়ে পশু পছন্দ করতে পারছেন গ্রাহকরা। বিক্রেতার নম্বরে কথা বলা বা কিছু ক্ষেত্রে ভিডিওতে পশু দেখার সুযোগও রয়েছে। যাচাই বাছাইয়ের পর পশু নির্বাচন করে বিকাশ পেমেন্ট সম্পন্ন করতে পারবেন গ্রাহক।

কেবল কোরবানির পশু কেনাই নয়, কসাই বুকিং থেকে শুরু করে এই অনলাইন হাটগুলোর পাশাপাশি ‘ট্রাক লাগবে’ থেকে পেতে পারেন কোরবানির পশু সময়মতো হোম ডেলিভারির সুবিধাও। হোম ডেলিভারি সেবার পেমেন্টও বিকাশ দিয়েই পরিশোধ করতে পারছেন গ্রাহক।

https://www.bkash.com/online_hat এই লিংকে ক্লিক করে অনলাইন হাটের তালিকাসহ মিট প্রসেসিং সুবিধা, ডেলিভারি চার্জ, ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন গ্রাহক।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী