ফিলিস্তিনবাসীর অধিকার আদায়ে সিআইইউ’র উদ্যোগে আন্তর্জাতিক ওয়েবিনার

প্রেস বিজ্ঞপ্তি
১৪ আগস্ট ২০২১, ১৫:১০আপডেট : ১৪ আগস্ট ২০২১, ১৫:১০

ইসরায়েলের হস্তক্ষেপে নিপীড়িত ফিলিস্তিনবাসীর অধিকার আদায়ের দাবিতে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) একটি আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। ‘ফিলিস্তিনের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার: আন্তর্জাতিক আইনে সুরাহা’ শীর্ষক সিআইইউ’র স্কুল অব ল আয়োজনে ওই  ওয়েবিনারে দেশ-বিদেশের আইন বিভাগের খ্যাতনামা শিক্ষক, বিশেষজ্ঞ ও গবেষকরা অংশ নেন।

‘ফিলিস্তিনবাসীর জন্য স্বাধীনতা কি অধরাই থেকে যাবে? স্বায়ত্তশাসনের উঁচু দেয়ালে পথে পথে বাধা। ইসরায়েলের হস্তক্ষেপ আর আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতা। মুক্ত আকাশে নিজের অধিকার নিয়ে ওড়ার স্বপ্নটুকু কোথায় দেশটির জনগণের?—ওয়েবিনারে এমন বক্তব্য উপস্থাপন করা হয়।

সিআইইউর স্কুল অব ল’র উপদেষ্টা ও বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সাবেক সদস্য অধ্যাপক মো. জাকির হোসেন বলেন, ‘এই সমস্যা সমাধানের জন্য অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু শান্তি প্রক্রিয়া এখনও অনেক দূর। পরাশক্তি ইসরাইলকে বন্ধুপ্রতীম জাতিসংঘ ১৮১ ধারাতে জন্মসনদ দিয়ে দেশটির অধিকার হরণ করেছে।’

নেপালের কাঠমান্ডু স্কুল অব ল’র নির্বাহী পরিচালক অধ্যাপক ড. ইয়োবরাজ সাংগ্রোলা বলেন, ‘ফিলিস্তিন জনগণের ন্যায়বিচার পাওয়ার ইস্যু নয় এটি, বরং তাদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে জোরালো হতে হবে পুরো বিশ্বকে।’

মালয়েশিয়ার উতারা ইউনিভার্সিটির জ্যেষ্ঠ প্রভাষক ড. মুখরিজ ম্যাট রাস বলেন, ‘যখন আমরা আত্মনিয়ন্ত্রণের অধিকারের কথা বলছি, তখন আমাদের ঔপনিবেশিকতা আর রাষ্ট্রীয় দখলদারিত্বের কথাও তুলে ধরতে হবে। দেশটির পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।’ 

জেনারেল ইউনিয়ন অব প্যালেস্টাইন স্টুডেন্টস ইন বাংলাদেশ সংগঠনের সভাপতি হাতেম কে ওয়াই রাবা বলেন, ‘আমরা শান্তিকামী মানুষ। ইসরাইলের সঙ্গে একটি সমঝোতার বিন্দুতে আসার প্রাণবন্ত চেষ্টা ছিল। কিন্তু সেই আলোচনা এখন আর আলোর মুখ দেখছে না। কারণ তারা শান্তি চান না।’

 সিআইইউ’র স্কুল অব ল’র প্রভাষক রামিসা জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী ডিন মোহাম্মদ বেলায়েত হোসেন। তিনি বলেন, ‘জাতিসংঘ কিংবা যুক্তরাষ্ট্র সবসময় ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের কথা বলছে, কিন্তু ফিলিস্তিনের আত্মরক্ষা নিয়ে কোনও কথা নেই। সমসাময়িক বিষয় নিয়ে আগামীতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করা হবে।’ 

 

 

 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম