অ্যামোলেড ডিসপ্লের মটোরোলার নতুন সাশ্রয়ী ফোন জি৩১

প্রেস বিজ্ঞপ্তি
১৫ এপ্রিল ২০২২, ২০:১৫আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ২০:১৭

ঈদ উপলক্ষে মটোরোলা বাজারে নিয়ে এসেছে বিশেষ ক্যামেরা ফোন মটোরোলা জি৩১।

বুধবার (১৩ এপ্রিল) রাত ৯টা থেকে ফোনটির বিক্রি শুরু হয়েছে দারাজ এবং অনলাইন শপ সেলেক্সট্রাতে। উন্মোচনের পর থেকে সাত দিন পর্যন্ত থাকছে ক্রেতাদের জন্য বিশেষ ছাড়।

বেবি ব্লু এবং মিনারেল গ্রে এই দুটি কালারে দুটি ভ্যারিয়েন্ট নিয়ে আসছে মটোরোলা জি৩১ ফোন। এর একটি ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি রম। ফোনটির দাম ১৮ হাজার ৯৯৯ টাকা। তবে উন্মোচনের পর প্রথম সাত দিন অফার মূল্য থাকবে ১৬ হাজার ৯৯৯ টাকা। অপর ভ্যারিয়েন্ট ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি রমের দাম ২১ হাজার ৯৯৯ টাকা। ফোনটির অফার মূল্য থাকছে ১৯ হাজার ৬৯৯ টাকা।

ফোনটির প্রধান ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেলের কোয়াড ফাংশন ক্যামেরা। আর সামনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ক্যামেরায় কোয়াড পিক্সেল প্রযুক্তি ব্যবহারের কারণে এটি যেকোনও ধরনের আলোতে ভালো কাজ করবে। ডিসপ্লেতে রয়েছে ৬.৪ ইঞ্চি ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে। আর রয়েছে শক্তিশালী ৫ হাজার এমএএইচ ব্যাটারি। প্রসেসরে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ আলট্রা রেসপনসিভ প্রসেসর। প্রসেসরটিতে হাইপার ইঞ্জিন গেমিং প্রযুক্তি ব্যবহারের কারণে মুভি, চ্যাটিং বা ছবি তোলার সময় বিশেষ পারফরমেন্স পাওয়া যাবে। অ্যামোলেড ডিসপ্লের মটোরোলার নতুন সাশ্রয়ী ফোন জি৩১

এছাড়া নিরাপত্তায় ব্যবহার করা হয়েছে থিঙ্কশিল্ড। বিশেষ এই প্রযুক্তি ম্যালওয়ার, ফিজিং এবং যেকোনও আক্রমণের হাত থেকে ফোনের তথ্যকে সুরক্ষিত রাখবে।

/এমএস/
সম্পর্কিত
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন খোকন মিয়া
আন্তর্জাতিক বাজারে ১৫টি নতুন মডেলের ফ্রিজ আনলো ওয়ালটন
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের