মোবাইল চলচ্চিত্র নির্মাণ কর্মশালার আয়োজন করছে ইউল্যাব

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ ডিসেম্বর ২০২২, ১৮:২৪আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ১৮:২৪

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ডিআইএমএফএফ) এবং বিজ্ঞান চলচ্চিত্র উৎসবের উদ্যোগে যৌথভাবে আয়োজিত হতে যাচ্ছে মোবাইল চলচ্চিত্র নির্মাণ কর্মশালা। চার দিনব্যাপী এ কর্মশালা শুরু হবে আগামী ২৩ ডিসেম্বর। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) স্থায়ী ক্যাম্পাসে হবে এই আয়োজন। সোমবার (১২ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মশালাটিতে অংশ নিতে পারবে যেকোনও শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দ্বাদশ শেণিতে অধ্যায়নরত শিক্ষার্থীরা। শুধুমাত্র মেয়েদের জন্য বিশেষ এই আয়োজনে হাতেকলমে প্রশিক্ষণের পর ‘বিজ্ঞানে সকলের অধিকার সমান’ এ বিষয়ে শিক্ষার্থীরা চলচ্চিত্র নির্মাণ করবে।

গোয়েথে ইনস্টিটিউট, বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিতব্য এ কর্মশালার জন্য নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। নিবন্ধন শেষ হবে ১৫ ডিসেম্বর। শিক্ষার্থীরা এ কর্মশালায় সরাসরি নিবন্ধন করতে পারবেন না। শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে শুধুমাত্র শিক্ষক-প্রতিনিধিরা নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন করা যাবে নিচের লিঙ্কে- https://forms.gle/zEwvioPkKADZLNS89

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের নবম আসর অনুষ্ঠিত হবে ২০২৩ সালের ৩ ও ৪ ফেব্রুয়ারি।

উল্লেখ্য, ২০১৫ সালে ‘নতুন প্রজন্ম, নতুন প্রযুক্তি ও নতুন যোগাযোগ’ এই প্রতিপাদ্য নিয়ে ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের যাত্রা শুরু হয়। মোবাইল ফোনের মাধ্যমে চলচ্চিত্র নির্মাণে উৎসাহিত করতেই এ আয়োজন।

 

 

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৮ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৮ আগস্ট, ২০২৬)
জবির হামলার ঘটনাকে ‘ধাওয়া-পাল্টা ধাওয়া’ বললো প্রশাসন
জবির হামলার ঘটনাকে ‘ধাওয়া-পাল্টা ধাওয়া’ বললো প্রশাসন
মোদিকে হিব্রু ভাষায় ধন্যবাদ জানালেন নেতানিয়াহু 
মোদিকে হিব্রু ভাষায় ধন্যবাদ জানালেন নেতানিয়াহু 
কামরাঙ্গীরচরে গৃহবধূর মরদেহ উদ্ধার 
কামরাঙ্গীরচরে গৃহবধূর মরদেহ উদ্ধার 
সর্বাধিক পঠিত
প্রথমবার ‘কাঁঠাল থেকে বিস্কুট’ তৈরি করে চমকে দিলেন ছাত্তার, যেখানে পাবেন
প্রথমবার ‘কাঁঠাল থেকে বিস্কুট’ তৈরি করে চমকে দিলেন ছাত্তার, যেখানে পাবেন
সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে বাড়ছে চাপ
সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে বাড়ছে চাপ
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
ছুটিতে থাকা ৫ শতাধিক শ্রমিক জানলেন তাদের আর চাকরি নাই
ছুটিতে থাকা ৫ শতাধিক শ্রমিক জানলেন তাদের আর চাকরি নাই
হলের ছাত্রীদের ব্যক্তিগত ছবি তুলে প্রেমিককে পাঠাতেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
হলের ছাত্রীদের ব্যক্তিগত ছবি তুলে প্রেমিককে পাঠাতেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী