দুবাইয়ে বিনামূল্যে হোটেলের অফার এমিরেটসের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২৩, ১২:৫৮আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ১২:৫৮

যাত্রীদের জন্য দুবাইয়ের অভিজাত ফেয়ারমন্ট হোটেলস অ্যান্ড রিসোর্টসে বিনামূল্যে রাত্রি যাপনের অফার ঘোষণা করেছে এমিরেটস। ৩০ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি যে যাত্রীরা দুবাই ভ্রমণ বা স্টপওভারের জন্য প্রথম অথবা বিজনেস শ্রেণির রিটার্ন টিকিট কিনবেন তারাই এই সুবিধা পাবেন।

এ জন্য যাত্রীদের দুবাই পৌঁছার ন্যূনতম ৭২ ঘণ্টা আগে টিকিট কিনতে হবে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এমিরেটস।

এয়ারলাইনটি জানিয়েছে, এমিরেটস বর্তমানে ঢাকায় সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে এবং এয়ারলাইনটির রয়েছে বাংলাদেশের জন্য ফার্স্ট ক্লাস সেবা। ‘ফেয়ারমন্ট দ্য পাম’ দুবাইয়ের বিলাসবহুল একটি রিসোর্ট। এটিতে ৩৮১টি রুম এবং স্যুইট ছাড়াও রয়েছে বিশ্বের বিভিন্ন জনপ্রিয় খাবারের ১০টি রেস্টুরেন্ট ও বার। ৩-১৫ বছর বয়সী শিশুদের বিনোদনের জন্য রয়েছে ‘ফেয়ারমন্ট ফ্যালকন্স কিডস ক্লাব’। ফেয়ারমন্ট উইলো স্ট্রিম স্পা, চারটি আউট ডোর শীতাতপ নিয়ন্ত্রিত সুইমিংপুল, প্রাইভেট হোয়াইট স্যান্ড বিচ এবং অত্যাধুনিক হেলথ ক্লাব রিসোর্টটির অন্যতম বৈশিষ্ট্য।

এমিরেটস বোর্ডিং পাস ও একটি বৈধ পরিচয়পত্র দেখিয়েই যাত্রীরা দুবাই এবং ইউএইতে অবস্থিত শত শত রিটেইল, অবকাশ ও ডাইনিং আউটলেটে বিশেষ মূল্যছাড় সুবিধা পাবেন। এমিরেটসের লয়্যালটি প্রোগ্রাম ‘এমিরেটস স্কাইওয়ার্ডস’ সদস্যরা ইউএইর রিটেইল আউটলেটে ব্যয়কৃত অর্থের বিনিময়ে মাইল (পয়েন্ট) পেতে পারেন, যা ভাঙিয়ে এয়ার টিকিট, ফ্লাইট আপগ্রেড, কনসার্ট ও স্পোর্টস ইভেন্ট টিকিট পাওয়ার সুযোগ রয়েছে।

অবকাশ যাপনের জন্য গ্রাহকরা এমিরেটস হলিডেজের মাধ্যমে দুবাই প্যাকেজ বুক করতে পারেন। এ সব প্যাকেজ পরিবর্তনযোগ্য। এমিরেটস হলিডেজ সার্ভিস টিমের সদস্যরা অবকাশ যাপনকারীদের সর্বক্ষণ সেবা ও সহায়তা দিয়ে থাকেন।

 

/সিএ/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম