আইইউবিতে ফিজিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১৯আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১৯

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-তে অনুষ্ঠিত হয়েছে ডাচ-বাংলা ব্যাংক-প্রথম আলো ফিজিক্স অলিম্পিয়াডের ঢাকা আঞ্চলিক পর্ব।

শনিবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত আইইউবি ক্যাম্পাসে প্রায় ৭০০ শিক্ষার্থী এই আয়োজনে অংশগ্রহণ করেন।

চার ক্যাটাগরিতে ২৪৬ জনকে বাছাই করা হয়। ‘এ’ ক্যাটাগরিতে ৪০ জন, ‘বি’ ক্যাটাগরিতে ৬৬ জন, ‘সি’ ক্যাটাগরিতে ৮৪ জন এবং ‘ডি’ ক্যাটাগরিতে ৫৬ জনকে পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে মেডেল, সনদ ও টি-শার্ট।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, আইইউবির উপাচার্য তানভীর হাসান, বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড দলের কোচ ও ফিজিক্যাল সায়েন্সেস বিভাগের অধ্যাপক আরশাদ মোমেন; আইইউবির ফিজিক্যাল সায়েন্সেস বিভাগের বিভাগীয় প্রধান ও ঢাকা আঞ্চলিক ফিজিক্স অলিম্পিয়াডের আহ্বায়ক অধ্যাপক আহমাদ মোস্তফা কামাল, বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ জাহাঙ্গীর মাসুদ এবং ফিজিক্যাল সায়েন্সেস বিভাগের সহযোগী অধ্যাপক ও বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের সাংগঠনিক সম্পাদক ফরহাদ আলম।

এর আগে সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইউবির উপ-উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অফ ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস-এর অন্তবর্তীকালীন ডিন ড. মাহাদী হাসান, ফিজিক্স অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ জাহাঙ্গীর মাসুদ, বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড দলের কোচ ও আইইউবির ফিজিক্যাল সায়েন্সেস বিভাগের অধ্যাপক আরশাদ মোমেন, আইইউবির ফিজিক্যাল সায়েন্সেস বিভাগের প্রধান ও ঢাকা আঞ্চলিক ফিজিক্স অলিম্পিয়াডের আহ্বায়ক অধ্যাপক আহমাদ মোস্তফা কামাল। অনুষ্ঠান পরিচালনা করেন আইইউবির ফিজিক্যাল সায়েন্সেস বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফরহাদ আলম।

/ইএইচ/
সম্পর্কিত
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন খোকন মিয়া
আন্তর্জাতিক বাজারে ১৫টি নতুন মডেলের ফ্রিজ আনলো ওয়ালটন
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম