বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ব্র্যাক ব্যাংকের চুক্তি সই

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:১৯আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:০৫

জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের জন্য অংশীদারিত্বমূলক চুক্তি সই করেছে ব্র্যাক ব্যাংক। বুধবার (৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শিপিং শিল্পকে সহায়তার পাশাপাশি এর দীর্ঘস্থায়ী উন্নয়ন নিশ্চিত করা, রফতানি আয় ও কর্মসংস্থান বাড়ানো এবং ধীরে ধীরে আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে ‘জাহাজ নির্মাণ শিল্পের জন্য পুনঃঅর্থায়ন স্কিম’ নামে ২ হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। সরকারের ‘জাহাজ নির্মাণ শিল্প উন্নয়ন নীতিমালা-২০২১’-এর আলোকে এই পুনঃঅর্থায়ন স্কিম চালু করা হয়েছে।

গত ২৫ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনের ডিরেক্টর আরিফ হোসেন খান এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর এফ হোসেন এই চুক্তিতে সই করেন। এ সময় ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খান।

এছাড়াও অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. আনোয়ারুল ইসলাম এবং ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব করপোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান।

 

/আরকে/
সম্পর্কিত
সরকারি সিকিউরিটিজে ডিলার হিসেবে যুক্ত হলো ব্র্যাক ও পূবালী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন ডিএমডি মনজুলা মোরশেদ
‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাংকে ব্যানার টানানোর নির্দেশ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম