ব্র্যাক ব্যাংক পরিদর্শন করলেন ডিবিএসের প্রধান নির্বাহী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৪ মার্চ ২০২৩, ১৭:১৩আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১৭:১৩

সিঙ্গাপুরের ডিবিএস ব্যাংকের প্রধান নির্বাহী পীয়ূষ গুপ্ত ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন।

গত ২৭ ফেব্রুয়ারি ঢাকায় দুই ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাদের বৈঠকে পারস্পরিক অংশীদারিত্ব নতুন গতি পায়। এ সময় আন্তর্জাতিক বাণিজ্য, রেমিট্যান্স ও আর্থিক সেবার ক্ষেত্রে সহযোগিতা পুনর্ব্যক্ত করে প্রতিষ্ঠান দুটি।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন পীয়ূষ গুপ্ত। দুই প্রধান নির্বাহী তাদের নিজ নিজ বাজারের স্বতন্ত্রতা সম্পর্কে দৃষ্টিভঙ্গি শেয়ার করেন। নতুন সহযোগিতার ক্ষেত্রগুলি অন্বেষণ নিয়ে আলোচনা করেন।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন বলেন, ‘আমরা বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় ডিজিটাল ব্যাংক, ডিবিএস ব্যাংকের পার্টনার হয়েছি। কারণ, তারা আমাদের মতো উন্নততম প্রযুক্তির মাধ্যমে গ্রাহকদের সর্বোত্তম সেবার অভিজ্ঞতা নিশ্চিত করে। এই সফর আমাদের দুই ব্যাংকের মধ্যে সম্পর্ককে আরও মজবুত করবে এবং সুযোগের দ্বার উন্মোচন করবে। এটা আমাদের অংশীদারিত্বের শুরু। আমরা ভবিষ্যতে ডিবিএসের সঙ্গে পার্টনারশিপ আরও বাড়াতে চাই।’

সিঙ্গাপুরে অবস্থানরত বাংলাদেশি অভিবাসীদের রিয়েল টাইম ও কোনও ফি ছাড়া রেমিটেন্স প্রেরণের সুযোগ করে দিতে ২০২২ সালে ব্র্যাক ব্যাংক এবং ডিবিএস একটি চুক্তি সই করে। বাংলাদেশে টাকা পাঠানোর জন্য একটি নির্ধারিত বিনিময় হার দেয় ডিবিএস রেমিট। এর জন্য কোনও সার্ভিস ফি নেই। ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্টসহ বাংলাদেশের অন্য যেকোনও ব্যাংক অ্যাকাউন্টে স্বয়ংক্রিয় ডিপোজিট নিশ্চিত করে রিয়েল টাইম। গ্রাহকরা ডিবিএস রেমিট ব্যবহার করে ব্র্যাক ব্যাংকের অঙ্গপ্রতিষ্ঠান বিকাশে অর্থ স্থানান্তর করতে পারেন।

 

 

 

/আরকে/
সম্পর্কিত
সরকারি সিকিউরিটিজে ডিলার হিসেবে যুক্ত হলো ব্র্যাক ও পূবালী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন ডিএমডি মনজুলা মোরশেদ
‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাংকে ব্যানার টানানোর নির্দেশ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম