ঈদে ঢাকা ছাড়ছেন ৩০ লাখ রবি গ্রাহক, সঙ্গে আছে শক্তিশালী ৪.৫জি নেটওয়ার্ক

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ এপ্রিল ২০২৩, ১১:৪০ আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ১১:৪০

প্রতিবছরের মতো এবারও বিপুলসংখ্যক মানুষ প্রিয়জনের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করতে ঢাকা ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। ধারণা করা হচ্ছে, এর মধ্যে থাকবে রবি আজিয়াটা লিমিটেড। বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় টেলিকমিউনিকেশন কোম্পানির ৩০ লাখেরও বেশি গ্রাহক, যারা দেশজুড়ে এক্সপেরিয়েন্স করতে পারবেন রবির উন্নত ৪.৫ জি নেটওয়ার্ক।

রবি সম্প্রতি দেশব্যাপী একটি নেটওয়ার্ক আপগ্রেডেশন প্রকল্প শুরু করেছে, যা দেশের বিভিন্ন অঞ্চলে ঘরে-বাইরে উভয় স্থানেই নেটওয়ার্ক এক্সপেরিয়েন্স উল্লেখযোগ্যভাবে উন্নত করছে। কোম্পানিটি দেশজুড়ে এক হাজারের বেশি এল৯০০ ও এল১৮০০ নেটওয়ার্ক টাওয়ার স্থাপন করেছে এবং আরও উন্নত কভারেজ নিশ্চিত করার জন্য বিভিন্ন অঞ্চলে ৭০ শতাংশ পর্যন্ত ক্যাপাসিটি বাড়িয়েছে।

ছুটির এই সময়ে ইন্টারনেট ব্যবহারের চাহিদা বৃদ্ধির প্রয়োজনীয়তা বিবেচনা করে রবি গত কয়েক মাসে অ্যাডভান্সড এলটিই স্থাপন করেছে এবং ব্যাপক সংখ্যক টাওয়ারে ৪জি স্পেকট্রাম আপগ্রেড করেছে। এসব উদ্যোগের ফলে ইতিমধ্যেই ৪.৫জি এক্সপেরিয়েন্স উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে, বিশেষ করে ৪জি স্মার্টফোন ব্যবহারকারীরা প্রায় দ্বিগুণ গতিতে ইন্টারনেট এক্সপেরিয়েন্স করতে পারছেন।

রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, গ্রাহকদের দেশব্যাপী উন্নত ৪জি নেটওয়ার্ক দেওয়ার প্রতিশ্রুতির মূলে রয়েছে সেরা ইন্টারনেট এক্সপেরিয়েন্স। তাই কয়েক মাস ধরে আমরা দেশব্যাপী নেটওয়ার্ক উন্নতির কাজ করছি, যেন এই ঈদে ঢাকায় বসবাসকারী বা ঢাকার বাইরে সব গ্রাহক দেশের যেকোনও প্রান্তে সেরা ৪.৫জি নেটওয়ার্ক এক্সপেরিয়েন্স করতে পারেন।’

/এনএআর/
সম্পর্কিত
লাদাখে প্রিপেইড সিম কেন কাজ করে না, ভ্রমণের আগে জেনে নিন
ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর-ঈদুল আজহা এখন সরকারি ছুটি, আইনে সই গভর্নরের
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক চেয়ে আইনি নোটিশ
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন ববি হাজ্জাজ
পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন ববি হাজ্জাজ
কানাডার আলবার্টা প্রদেশে নির্বাচনে মার্কিন ডানপন্থিদের শোচনীয় পরাজয়
কানাডার আলবার্টা প্রদেশে নির্বাচনে মার্কিন ডানপন্থিদের শোচনীয় পরাজয়
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন