কানাডায় এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রামের কার্যক্রম শুরু

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৪ অক্টোবর ২০২৩, ১১:৫৫ আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ১১:৫৫

কানাডায় এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রামের (ইডিপি) কার্যক্রম শুরু করেছে ইন্টারন্যাশনাল কনসাল্টিং কোম্পানি (আইসিসি) ইনকরপোরেশন। এ উপলক্ষে টরেন্টোর অনটারিওতে প্রতিষ্ঠানটি তাদের নিজস্ব কার্যালয়ে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে। 

আলোচনায় পেশাগত উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে সেশন পরিচালনা করেন প্রেসিডেন্ট ও নির্বাহী পরিচালক, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস চ্যান্সেলর প্রফেসর এইচ এম জহিরুল হক।

সেশনে তিনি করপোরেট নেতৃত্বের বিভিন্ন বিষয় আলোচনা করেন; যেমন- গুণগত কাজের অভ্যাস, সময় ব্যবস্থাপনা, কীভাবে উৎপাদনশীলতা এবং গ্রাহক পরিষেবার গুণমান বৃদ্ধি করা যায় ইত্যাদি। সেশনে নবীন এবং মধ্যম শ্রেণির কর্মকর্তারা অংশ নেন। এসময় আইসিসির নির্বাহী বোর্ডর সদস্য মিনারা বেগমসহ করপোরেট সেক্টরের গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশি প্রবাসী কাজী জহির উদ্দিনের উদ্যোগে গড়া প্রতিষ্ঠানটি এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ছাড়াও কানাডায় শিক্ষা, ইমিগ্রেশন কনসাল্টেন্সি, মর্টগেজ সার্ভিসেস, বিজনেস লোন ও লেঙ্গুয়েজ ক্লাস পরিচালনা করে থাকে।

/ইউএস/
সম্পর্কিত
সৌদি ভ্রমণ না করতে নাগরিকদের সতর্ক করলো দুই দেশ
জাপানে বাংলাদেশি চিত্রশিল্পীর প্রথম একক চিত্রপ্রদর্শনী
ইরাক প্রবাসীদের জন্য সুখবর
সর্বশেষ খবর
বরিশালে ইয়াবাসহ সাবেক সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার
বরিশালে ইয়াবাসহ সাবেক সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার
‘মাড়ার ওপর খাড়ার ঘাঁ’ এখন মুদিপণ্য 
‘মাড়ার ওপর খাড়ার ঘাঁ’ এখন মুদিপণ্য 
সৌদি ভ্রমণ না করতে নাগরিকদের সতর্ক করলো দুই দেশ
সৌদি ভ্রমণ না করতে নাগরিকদের সতর্ক করলো দুই দেশ
আসামি ধরে ফেরার পথে গাড়ি চাপায় প্রাণ গেলো বিএনপি নেতা ও এসআইয়ের
আসামি ধরে ফেরার পথে গাড়ি চাপায় প্রাণ গেলো বিএনপি নেতা ও এসআইয়ের
সর্বাধিক পঠিত
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান