নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘আন্তর্জাতিক নারী দিবস’ পালিত

বাংলা ট্রিবিউন ডেস্ক
১১ মার্চ ২০২৪, ০৮:৩৮ আপডেট : ১১ মার্চ ২০২৪, ০৮:৩৯

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এনএসইউ ফ্যাকাল্টি অ্যান্ড অফিসার্স লাউঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালিত হয়। বিশ্ববিদ্যালয়ের সব নারী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা কেক কেটে অনুষ্ঠানটির উদ্বোধন করেন।

আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মিসেস শীমা আহমেদ, বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আব্দুর রব খান। আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ড. আহমেদ তাজমীন, স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন অধ্যাপক এসকে তৌফিক এম হক, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সের ডিন অধ্যাপক জাবেদ বারী এবং স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সের ডিন অধ্যাপক হাছান মাহমুদ রেজাসহ ইউনিভার্সিটির শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা।

পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীতের প্রতি সম্মান জানিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন এনএসইউ বিবিএ প্রোগ্রামের পরিচালক ও সহযোগী অধ্যাপক ড. মেহে জেড. রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মিসেস শীমা আহমেদ বলেন, ‘নারীদের সমতা ও ক্ষমতায়নের জন্য সরকার অনেক পদক্ষেপ নিয়েছে। কিন্তু এখনও সিদ্ধান্ত গ্রহণ ও নীতি প্রণয়নের মতো বিষয়গুলোতে নারীরা পিছিয়ে। এই বিষয়ে আমাদের আরও সচেতন হতে হবে।’

বিশেষ অতিথি ড. আব্দুর রব বলেন, ‘নারীদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ঘরে-বাইরে, কর্মস্থলে নারী-নিরাপত্তা নিশ্চিত করতে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।’

ড. আহমেদ তাজমীন বলেন, ‘সমাজ ও রাষ্ট্র যে দিন পুরুষদের মতো নারীদের সব ইচ্ছা, আকাঙ্ক্ষা, স্বাধীনতার স্বীকৃতি দেবে, সে দিনই সমাজে প্রকৃত সমতা দেখা যাবে। তবে সে দিন আর বেশি দূরে নয়, নারীরাও যে সব ক্ষেত্রে পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে তা প্রমাণিত।’

এছাড়া বক্তারা নারী দিবসের প্রয়োজনীয়তা, বাংলাদেশের নারী মুক্তির প্রয়োজনীয়তা, নারীদের নিরাপত্তা এবং নারী সহিংসতা ও হয়রানি রোধে করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। এই আয়োজনের মাধ্যমে এনএসইউ বাংলাদেশে লিঙ্গ সমতা প্রচারে এবং নারীর ক্ষমতায়নে প্রযুক্তি ব্যবহারে তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

/আরআইজে/
সম্পর্কিত
দোসায় মৃত ইঁদুরের অভিযোগে চাঁদা দাবি, বরিভালিতে উল্টো ফাঁদে নারী
‘নারীর স্বাস্থ্য কোনো বিলাসিতা নয়, এটা অধিকার’
যে অঞ্চলের নারীদের কাছে ‘সবুজ শাড়ি’ শক্তির প্রতীক
সর্বশেষ খবর
দোসায় মৃত ইঁদুরের অভিযোগে চাঁদা দাবি, বরিভালিতে উল্টো ফাঁদে নারী
দোসায় মৃত ইঁদুরের অভিযোগে চাঁদা দাবি, বরিভালিতে উল্টো ফাঁদে নারী
বলিউডে এক দশক: আরও বেশি ঝুঁকি নিতে চান দিশা পাটানি
বলিউডে এক দশক: আরও বেশি ঝুঁকি নিতে চান দিশা পাটানি
বেতার বিতর্ক প্রতিযোগিতা আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী
বেতার বিতর্ক প্রতিযোগিতা আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী
উপাচার্যকে পদত্যাগে বাধ্য করার ঘটনায় একজন গ্রেফতার
উপাচার্যকে পদত্যাগে বাধ্য করার ঘটনায় একজন গ্রেফতার
সর্বাধিক পঠিত
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার টাকা, আরও ৪ হাজার নিতে এসে আটক
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার টাকা, আরও ৪ হাজার নিতে এসে আটক