ঈদে সুপার শপে কেনাকাটায় বিকাশ পেমেন্ট ডিসকাউন্ট কুপন

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ জুন ২০২৪, ০২:১৫আপডেট : ০৪ জুন ২০২৪, ০২:১৫

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের শীর্ষস্থানীয় সুপারস্টোর থেকে প্রয়োজনীয় কেনাকাটায় বিকাশ পেমেন্ট করে গ্রাহক পেতে পারেন ১৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট কুপন। পাশাপশি নির্দিষ্ট অনলাইন গ্রোসারি শপে ঈদের দরকারি পণ্য অর্ডার করে বিকাশ পেমেন্ট করলে পাওয়া যাবে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

নির্দিষ্ট সুপারস্টোরে কেনাকাটায় ন্যূনতম এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করলেই গ্রাহক পাচ্ছেন ৫০ টাকা ডিসকাউন্ট কুপন। একজন গ্রাহক দিনে একবার এবং অফার চলাকালীন তিনবার সর্বমোট ১৫০ টাকার ডিসকাউন্ট কুপন পেতে পারেন। কুপন পাওয়ার চার দিন পর্যন্ত এটি ব্যবহারের মেয়াদ থাকবে এবং পৃথকভাবে প্রতিটি কুপন ব্যবহার করতে নির্দিষ্ট মার্চেন্ট পয়েন্টে বিকাশ পেমেন্টে ন্যূনতম ৫০০ টাকার কেনাকাটা করতে হবে।

যেসব সুপারস্টোরে কেনাকাটায় পাওয়া যাবে ডিসকাউন্ট কুপন
ইউনিমার্ট, আগোরা, মীনা বাজার, ডেইলি শপিং, প্রিন্স বাজার, আলমাস জেনারেল স্টোর, ল্যাভেন্ডার, ট্রাস্ট ফ্যামিলি নিডস, আমানা বিগ বাজার, হোলসেল ক্লাবসহ ২৬টি সুপারস্টোরে। গ্রাহকেরা বিকাশ অ্যাপ অথবা *২৪৭# ডায়াল করে নির্দিষ্ট সুপারস্টোর গুলোয় সফলভাবে পেমেন্ট করে ডিসকাউন্ট কুপন উপভোগ করতে পারবেন। অফারটির মেয়াদ থাকবে ঈদের দিন পর্যন্ত। অফার সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই ঠিকানায় https://www.bkash.com/campaign/adha-coupon-superstore।

পাশাপাশি ঈদ উপলক্ষে নির্দিষ্ট অনলাইন গ্রোসারি শপে ন্যূনতম ৫০০ টাকা বিকাশ পেমেন্ট করলেই গ্রাহক পাচ্ছেন ৫ শতাংশ ক্যাশব্যাক, যা অফার চলাকালীন ১০০ টাকা পর্যন্ত। যে অনলাইন গ্রোসারি শপগুলোয় ক্যাশব্যাক উপভোগ করা যাবে, বাজার ৩৬৫, মীনা বাজার অনলইন, ডেইলি শপিং অনলাইন, চালডাল.কম এবং ক্লিকএনপে।

এই অনলাইন গ্রোসারি শপগুলোয় বিকাশ অ্যাপ দিয়ে অথবা পেমেন্ট গেটওয়ের (চেকআউট পেমেন্ট, টোকেনাইজড পেমেন্ট, ডিরেক্ট চার্জ) মাধ্যমে সফলভাবে বিকাশ পেমেন্ট করে গ্রাহক ক্যাশব্যাক পাবেন। তবে চালডাল.কম-এর ক্ষেত্রে শুধু ডিরেক্ট চার্জের মাধ্যমে বিকাশ পেমেন্ট করতে হবে। এই অফারটিও চলবে ঈদের দিন পর্যন্ত। অফার সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই ঠিকানায়: https://www.bkash.com/campaign/azha-eid-online-grocery।

/এনএআর/
সম্পর্কিত
মে মাসে অনলাইনে জুয়ার বিস্তার ‘নতুন ঝুঁকি’
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন খোকন মিয়া
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম