চিকিৎসক রবিউল হোসেনের ওপর হামলার বিচার দাবি

প্রেস রিলিজ
১৩ আগস্ট ২০২৪, ২৩:১৮আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ২৩:১৮

চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রবিউল হোসেনের ওপর হামলার তীব্র প্রতিবাদ, নিন্দা এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতি। সংগঠনের পক্ষ থেকে সভাপতি অধ্যাপক এ এইচ এম এনায়েত হোসেন ও মহাসচিব অধ্যাপক দীপক কুমার নাগ এ দাবি জানিয়েছেন।

প্রতিবাদলিপিতে বলা হয়, গত ৭ আগস্ট বিকালে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র পাহাড়তলীতে মো. ওয়াহিদ মালেকের নেতৃত্বে ক্যাম্পাসে একদল সন্ত্রাসী প্রবেশ করে। পরে তারা ডা. রবিউল হোসেনের বাসায় ঢুকে হুইলচেয়ার থেকে টেনে নামিয়ে শারীরিকভাবে হেনস্তা করে। এমনকি তার স্ত্রীর গায়ে হাত তোলে। হামলা চলাকালীন দুটি মোবাইল, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় তারা।

এ ছাড়া বিএনএসবির কার্যকরী কমিটির সদস্য রিয়াজ হোসেনের বাসায় হামলা চালায়। বাসায় অবস্থানরত তার স্ত্রী, শাশুড়িকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে এবং ছোট শিশুদের গায়ে হাত তোলে। সেখান থেকে চারটি মোবাইল, ল্যাপটপ, স্ত্রীর স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় তারা।

অধ্যাপক দীপক কুমার নাগ জানিয়েছেন, হামলার নেতৃত্ব দেওয়া ওয়াহিদ মালেক আওয়ামী লীগের নেতা এবং দৈনিক আজাদী পত্রিকার পরিচালনা সম্পাদক। হামলার বিচারের দাবিতে ৮ আগস্ট মানববন্ধন করেছেন চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক, ছাত্র-ছাত্রী এবং কর্মকর্তা-কর্মচারীরা।

/এএম/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের