এডিবির লিডিং পার্টনার ব্যাংক হিসেবে স্বীকৃতি পেলো ঢাকা ব্যাংক

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৪, ২০:০২আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২০:০২

বাংলাদেশে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) লিডিং পার্টনার ব্যাংক হিসেবে স্বীকৃতি লাভ করেছে ঢাকা ব্যাংক পিএলসি। এডিবি আয়োজিত ট্রেড অ্যান্ড সাপ্লাই চেইন ফাইন্যান্স প্রোগ্রাম অ্যাওয়ার্ডসে ঢাকা ব্যাংক এই স্বীকৃতি লাভ করে। গত ৩ সেপ্টেম্বর সিঙ্গাপুরে এক আয়োজনের মাধ্যমে এ স্বীকৃতি দেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের দক্ষিণ এশিয়ার ট্রেড অ্যান্ড সাপ্লাই চেইন ফাইন্যান্সের প্রধান স্টিভেন বেক ও ইউনিট প্রধান নেহা নরোনহার কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেন ঢাকা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আখলাকুর রহমান ও ব্যাংকের সিএফও সাহাবুব আলম খান। এডিবির অংশীদার ব্যাংকগুলো ও আর্থিক প্রতিষ্ঠানের ২০০ এরও বেশি প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা ব্যাংক গত অর্থবছরে এডিবির সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক আন্তর্জাতিক বাণিজ্য লেনদেনে সহায়তা করায় বাংলাদেশের সবচেয়ে সক্রিয় অংশীদার ব্যাংক হিসেবে পুরস্কারটি অর্জন করছে।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের