মীনা বাজার ও টিএপির মধ্যে চুক্তি

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৩:২৫আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৩:২৯

দেশের অন্যতম জনপ্রিয় সুপারশপ ব্র্যান্ড মীনা বাজার এবং বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের অধীনে দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সরবরাহকারী প্রতিষ্ঠান ট্রাস্ট অ্যান্ড পের (টিএপি) মধ্যে সম্প্রতি একটি চুক্তি সই হয়েছে। মীনা বাজারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই চুক্তির অধীনে টিএপির মাধ্যমে মীনা বাজার তাদের বিটুবি পেমেন্ট সংগ্রহ, ইউটিলিটি বিল পরিশোধ এবং গ্রাহকদের জন্য মার্চেন্ট পেমেন্টের ব্যবস্থা করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই অংশীদারত্ব মীনা বাজারের পেমেন্ট প্রক্রিয়াকে আরও নিরাপদ এবং সহজ করবে। গ্রাহক ও ব্যবসায়িক অংশীদারদের জন্য একটি সুষ্ঠু এবং ডিজিটাল পেমেন্টের অভিজ্ঞতা নিশ্চিত করবে বলে মনে করে মীনা বাজার।

চুক্তি সই অনুষ্ঠানে মীনা বাজারের পক্ষে ছিলেন হেড অব ফাইন্যান্স উজ্জ্বল দাস, হেড অব অপারেশনস মোহাম্মদ ফয়জুল হক। টিএপিরর পক্ষে ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম আকরাম সাঈদ, প্রধান পরিচালনা কর্মকর্তা মো. নজরুল ইসলাম জামান, হেড অব পার্টনারসিপ ম্যানেজম্যান্ট মো. আলমগীর হোসেন। এছাড়া উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/আরকে/
সম্পর্কিত
শর্ত ছাড়াই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি, কংগ্রেসে পাঠাচ্ছেন ট্রাম্প
যুদ্ধবিরতির প্রতিশ্রুতি রেখেছে ইরান, দাবি আরাঘচির
ট্রাম্প ‘শেষ’ বললেও কেন সমঝোতায় অটল যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
‘দাম বাড়ানোর পর সব ঠিক হয়ে যাবে’, ৫ ঘণ্টায়ও গ্যাস না পেয়ে সিএনজিচালক  
‘দাম বাড়ানোর পর সব ঠিক হয়ে যাবে’, ৫ ঘণ্টায়ও গ্যাস না পেয়ে সিএনজিচালক  
প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশ ও মানুষের সেবায় কাজ করছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক
প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশ ও মানুষের সেবায় কাজ করছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক
খাবার, ক্ষোভ আর সংহতিতে গতি পাচ্ছে যন্তর মন্তরের আন্দোলন
খাবার, ক্ষোভ আর সংহতিতে গতি পাচ্ছে যন্তর মন্তরের আন্দোলন
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও