সিলেটে নারী উদ্যোক্তাদের নিয়ে ব্র্যাক ব্যাংক ও এসএমই ফাউন্ডেশনের কর্মশালা

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৪আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৪

সিলেটে নারী এসএমই উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাক ব্যাংক এবং এসএমই ফাউন্ডেশন ‘আমরাই তারা’ শিরোনামে একটি যৌথ কর্মশালার আয়োজন করেছে। গত ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর ২০২৪ ব্র্যাক ব্যাংক ‘আমরাই তারা’র আয়োজিত এই কর্মসূচিতে বিজনেস ম্যানেজমেন্ট এবং ফাইন্যান্সিয়াল লিটারেসি বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন ২৩ জন সম্ভাবনাময়ী নারী উদ্যোক্তা।

আয়োজকদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নারী উদ্যোক্তারা ব্যবসায়ে যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হন, সেসব চ্যালেঞ্জ ও সমস্যার ব্যবহারিক সমাধান এবং ব্যবসায়ের সমৃদ্ধির লক্ষ্যে তাঁদেরকে কার্যকর মার্কেটিং চ্যানেল ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দিকনির্দেশনার প্রদানের ওপর জোর দেওয়া হয়েছিল এই কর্মশালায়।

গেটস ফাউন্ডেশনের সহায়তায় আয়োজিত এই প্রোগ্রামে সিলেট অঞ্চলের নারী উদ্যোক্তাদের সার্বিক উন্নয়ন এবং আর্থিক অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী। প্রধান অতিথি আনোয়ার হোসেন চৌধুরী এবং ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মো. নাজিম হাসান সাত্তারসহ বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে উদ্যোক্তাদের মাঝে সনদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। 

প্রোগ্রামের শেষ দিনে ব্র্যাক ব্যাংক উইমেন অন্ট্রপ্রেনর সেলের অ্যাসোসিয়েট ম্যানেজার কাজী ইসরাত জাহান এবং অফিসার বৃষ্টি ভৌমিক অংশগ্রহণকারীদের আর্থিক বিষয়ে আরও বিস্তারিত ধারণা দেওয়ার লক্ষ্যে ব্যাংকিং লিটারেসি এবং ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের ওপর অর্ধ-দিনের ট্রেনিং সেশন পরিচালনা করেন।

এই প্রোগ্রামটি আর্থিক অন্তর্ভুক্তি এবং উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের ২০টি জেলায় দীর্ঘমেয়াদী ব্যবসায়িক টেকসইতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাক ব্যাংক এবং গেটস ফাউন্ডেশনের চলমান প্রচেষ্টার অংশ। এই দুটি প্রতিষ্ঠানের লক্ষ্য হলো, নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক উন্নয়নের লক্ষ্যে তাঁদের ব্যবসায়ে সম্মুখীন হওয়া বাধাগুলো অতিক্রম করতে তাদের প্রয়োজনীয় সহায়তা দিয়ে সক্ষমতা বাড়ানো।

/ইউএস/
সম্পর্কিত
সাংবাদিক কর্মশালায় বক্তারাফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং কমাবে অসংক্রামক রোগের ঝুঁকি
শিক্ষকদের কোয়ালিটি বাড়ানোর দিকে নজর দিচ্ছে সরকার: মাহদী আমিন
উচ্চশিক্ষা রূপান্তরে ‘জাতীয় কর্মশালা’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের