সোনালী ব্যাংকের সঙ্গে চুক্তি করলো রফতানি উন্নয়ন ব্যুরো

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৩ নভেম্বর ২০২৪, ২৩:৫৯আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ০৯:৪০

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৫-কে সামনে রেখে সোনালী ব্যাংকের সঙ্গে একটি চুক্তি করেছে রফতানি উন্নয়ন ব্যুরো। এই চুক্তির আওতায় বাণিজ্য মেলার বিভিন্ন ক্যাটাগরির স্টল, প্যাভিলিয়ন ও রেস্টুরেন্টের স্থান বরাদ্দের জন্য আবেদন ফি সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে অনলাইনে পরিশোধ করা যাবে।

৩০ অক্টোবর বুধবার রফতানি উন্নয়ন ব্যুরোর কার্যালয়ের কনফারেন্স কক্ষে স্বাক্ষর শেষে চুক্তিপত্র হস্তান্তর করেন সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাস ও রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. মনিরুজ্জামান ও রফতানি উন্নয়ন ব্যুরোর সচিব বিবেক সরকার।

এসময় উপস্থিত ‍ছিলেন সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আমিনুর রহমান খান ও রফতানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক-১ বেবী রাণী কর্মকারসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

/এএকে/
সম্পর্কিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সইইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন ডলার দিচ্ছে আইএসডিবি
কুয়েতের সঙ্গে এবার যৌথ প্রতিরক্ষা চুক্তি সই পাকিস্তানের
সর্বশেষ খবর
৫৯ ম্যাচে ৫৯ গোল, হাল্যান্ডের আরেকটি অবিশ্বাস্য কীর্তি
৫৯ ম্যাচে ৫৯ গোল, হাল্যান্ডের আরেকটি অবিশ্বাস্য কীর্তি
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক চেয়ে আইনি নোটিশ
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক চেয়ে আইনি নোটিশ
বলিউডে কি ভক্তিমূলক সিনেমার যুগ ফিরছে
বলিউডে কি ভক্তিমূলক সিনেমার যুগ ফিরছে
যুক্তরাষ্ট্রে কম খরচে তৈরি হলো নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র
যুক্তরাষ্ট্রে কম খরচে তৈরি হলো নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার