স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ৮৩তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি
১৮ নভেম্বর ২০২৪, ১৮:১৩আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ১৮:১৪

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে সামার-২০২৪ সেমিস্টারে ভর্তি হওয়া ৮৩তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সিদ্ধেশরী রোডে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ।

জাতীয় সংগীতের মাধ্যমের অনুষ্ঠানের শুরুর পর পবিত্র কোরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক থেকে পাঠ করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সায়মা আরজু। এরপর বিভিন্ন অনুষদ থেকে পাঁচজন নবীন শিক্ষার্থী তাদের অনুভূতি প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ফাতিনাজ ফিরোজ বলেন, ‘শিক্ষার্থীদের বর্তমান বিশ্বের টেকসই পরিবর্তনের জন্য বিভিন্ন চ্যালেঞ্জ নিতে হবে। একই সাথে বাংলাদেশের উন্নয়ন, উদ্ভাবন ও আবিষ্কারেও যথাযথ ভূমিকা নিতে হবে।’

উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান, সংস্কৃতি ও যোগাযোগ দক্ষতা অর্জন করা। যাতে তারা প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে পারে।’

উপ-উপাচার্য অধ্যাপক ড. ইউনুচ মিয়া বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত করলে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট্রি বোর্ডের সদস্য ড. ফারহানাজ ফিরোজ, প্রফেসর ইমেরিটাস অধ্যাপক ড. এম ফিরোজ আহমেদ, কলা ও সামাজিক অনুষদের ডিন অধ্যাপক কাজী আবদুল মান্নান, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. বি সি বসাক, ব্যবসা অনুষদের ডিন অধ্যাপক ড. জামালউদ্দিন আহমেদ, প্রক্টর ড. মৃত্যুঞ্জয় আচার্য ও রেজিস্ট্রার আবদুল মতিন।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানের দ্বিতীয়াংশে ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

/এমকেএইচ/
সম্পর্কিত
ঢাবি বটতলায় সমগীতের বসন্ত উৎসব 
ঢাবিতে ছাত্রদলের আয়োজনে নবান্ন উৎসব
রবিবার আষাঢ়ের প্রথম দিনে উদীচীর বর্ষা উৎসব
সর্বশেষ খবর
সৌদি আরবের পক্ষে যুদ্ধে না জড়াতে অন্যান্য দেশকে হুথিদের হুঁশিয়ারি
সৌদি আরবের পক্ষে যুদ্ধে না জড়াতে অন্যান্য দেশকে হুথিদের হুঁশিয়ারি
রাতে ডিউটি করা দুই পুলিশকে নাকি মারবে তারা, এবার সতর্ক বার্তা সন্ত্রাসী রায়হানের
রাতে ডিউটি করা দুই পুলিশকে নাকি মারবে তারা, এবার সতর্ক বার্তা সন্ত্রাসী রায়হানের
বিশ্বাসযোগ্যতা বাড়াতে সংবাদমাধ্যমে স্ব-নিয়ন্ত্রণ কাঠামো জোরদারের তাগিদ
বিশ্বাসযোগ্যতা বাড়াতে সংবাদমাধ্যমে স্ব-নিয়ন্ত্রণ কাঠামো জোরদারের তাগিদ
ঢাকায় ছয়টি ইনার হুইল ক্লাবের যৌথ ইনস্টলেশন অনুষ্ঠান
ঢাকায় ছয়টি ইনার হুইল ক্লাবের যৌথ ইনস্টলেশন অনুষ্ঠান
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি