মেমস ও মেভস স্কুলে ৩ দিনের সাংস্কৃতিক উৎসব, পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
১২ অক্টোবর ২০২৪, ০৭:২৭আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ০৭:২৭

গান, অঙ্কন, আবৃত্তি, গল্প বলা এবং নৃত্যসহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তিন দিনের সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয় মেমস ও মেভস স্কুলে। মেমস ও মেভ্স স্কুল, মেমস অ্যালামনাই ও উত্তরা বিশ্ববিদ্যালয় এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে স্টাডি ডট নেট এবং জিইআইএসটি ইন্টারন্যাশনালের সহায়তায় সাংস্কৃতিক এ অনুষ্ঠানের আয়োজন হয়।

অধ্যাপক ড. শেখ শফিউল ইসলাম বলেন, ‘তিন দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন তাদের প্রতিভা তুলে ধরতে পেরেছে তেমনি স্কুলগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্কও বেড়েছে। এই সম্পর্ক কাজে লাগিয়ে শিক্ষার্থীদের নিজেদের মধ্যে যোগাযোগ আরও বৃদ্ধি পাবে এবং তারা বড় পরিসরে গঠনমূলক কাজের উদ্যোগ নিতে পারবে।’

নটর ডেম কলেজ, সাউথ পয়েন্ট স্কুল ও কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, ডিআরএমসি এবং হিড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা তিন দিনের এই আয়োজনে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানের সমাপনী দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। সেরা তরুণ শিল্পীদের ফ্যাবার-ক্যাস্টেল এবং লিরা ইন্টারন্যাশনাল থেকে সনদ দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত শিল্পী আশরাফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) মিডিয়া স্টাডিস অ্যান্ড জার্নালিজম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শেখ শফিউল ইসলাম। আরও উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক অরুণ কুমার বিশ্বাস।

/কেএইচটি/
সম্পর্কিত
ঢাবি বটতলায় সমগীতের বসন্ত উৎসব 
ঢাবিতে ছাত্রদলের আয়োজনে নবান্ন উৎসব
রবিবার আষাঢ়ের প্রথম দিনে উদীচীর বর্ষা উৎসব
সর্বশেষ খবর
বাসভাড়া কিলোমিটার প্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব 
বাসভাড়া কিলোমিটার প্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব 
সৌদি আরবের পক্ষে যুদ্ধে না জড়াতে অন্যান্য দেশকে হুথিদের হুঁশিয়ারি
সৌদি আরবের পক্ষে যুদ্ধে না জড়াতে অন্যান্য দেশকে হুথিদের হুঁশিয়ারি
রাতে ডিউটি করা দুই পুলিশকে নাকি মারবে তারা, এবার সতর্ক বার্তা সন্ত্রাসী রায়হানের
রাতে ডিউটি করা দুই পুলিশকে নাকি মারবে তারা, এবার সতর্ক বার্তা সন্ত্রাসী রায়হানের
বিশ্বাসযোগ্যতা বাড়াতে সংবাদমাধ্যমে স্ব-নিয়ন্ত্রণ কাঠামো জোরদারের তাগিদ
বিশ্বাসযোগ্যতা বাড়াতে সংবাদমাধ্যমে স্ব-নিয়ন্ত্রণ কাঠামো জোরদারের তাগিদ
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি