ফ্রেশ অনন্যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিদ্যা সিনহা মিম

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৪ নভেম্বর ২০২৪, ১৮:৪০আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১৮:৪০

ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মিম। বুধবার (২০ নভেম্বর)  মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) প্রধান কার্যালয় ফ্রেশ ভিলাতে এই উপলক্ষে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়। এমজিআই-এর পক্ষে ডিরেক্টর ব্যারিস্টার তাসনিম মোস্তফা চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন এমজিআই সিনিয়র জিএম (ব্র্যান্ড) কাজী মো. মহিউদ্দিন, জিএম (সেলস) মো. ইয়াছিন মোল্লাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশের বাজারে এমজিআই ২০২৩ সালে হেলথ অ্যান্ড হাইজিন ক্যাটাগরিতে ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন বাজারে আনে। বাংলাদেশের সর্বপ্রথম সব ধরনের স্যানিটারি ন্যাপকিনে এডিএল এবং এয়ারলেইড পেপারের ডাবল লেয়ার প্রোটেকশন (২ গুণ সুরক্ষা) নিয়ে আসে।

ব্যারিস্টার তাসনিম মোস্তফা বলেন, ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের পথচলায় মিমকে স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। তার সুরুচি ও স্বকীয়তা বাংলাদেশের প্রতিটি নারীর সাথেই মিলে যায়। একসাথে আমরা পিরিয়ড সচেতনতা বাড়ানো, সামাজিক প্রতিবন্ধকতাগুলোকে চ্যালেঞ্জ এবং নারীদের নিজেদের উপর বিশ্বাস রেখে নির্ভয়ে এগিয়ে যাওয়ায় উৎসাহ দিতে কাজ করে যাবো।

তিনি বলেন, একটি ব্র্যান্ড হিসেবে ফ্রেশ অনন্যা শুধুই ন্যায্য মূল্যে উচ্চ মানসম্পন্ন স্যানিটারি ন্যাপকিন বাজারজাতকরণেই সীমাবদ্ধ থাকতে চায় না। পণ্য চাহিদা সুনিশ্চিত করে, পিরিয়ডকালীন পরিচ্ছন্নতার শিক্ষা ছড়িয়ে দিয়ে এবং সামাজিক প্রতিবন্ধকতা ভেঙে দিয়ে সমাজের প্রতিটি স্তরে নারীদের সাহস যোগাতে ব্র্যান্ডটি কাজ করে যেতে চায়। ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের আগামী ক্যাম্পেইন ও কমিউনিকেশনগুলোতে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বিদ্যা সিনহা মিমকে সক্রিয়ভাবে দেখা যাবে।

/এমকেএইচ/
সম্পর্কিত
নতুন রাজনৈতিক বাস্তবতায় নারীরা কতটা জায়গা পেলেন?
পলাতক নারী কয়েদি মোহাম্মদপুর থেকে গ্রেফতার
নারী মরদেহের ময়নাতদন্তে নারী ডোম নিয়োগ প্রশ্নে হাইকোর্টের রুল
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু