ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ঢাকা চেম্বারের মধ্যে পেশাদার কোর্স চালুর জন্য চুক্তি স্বাক্ষর

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪২আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৩

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) যৌথভাবে বিশেষায়িত পেশাদার কোর্স তৈরি এবং অফার করার জন্য একটি সহযোগিতা স্মারক (এমওসি) স্বাক্ষর করেছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে এই চুক্তি স্বাক্ষর করা হয়।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান এবং ঢাকা চেম্বারের সভাপতি জনাব তাসকীন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই সহযোগিতা স্মারকের লক্ষ্য হলো ব্যবসা এবং অর্থনৈতিক উন্নয়নের সমকালীন বিষয়গুলোতে উন্নতমানের পেশাদার কোর্স চালু করা। শুরুতে যে কোর্সগুলো চালু করা হবে, তার মধ্যে রয়েছে উদ্যোক্তা এবং স্টার্টআপ ডেভেলপমেন্ট, টেকসই ব্যবসায়িক কৌশল, ইএসজি রিপোর্টিং, প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং পিএমপি ইত্যাদি।

শিক্ষার্থীদের সুবিধা ও অংশগ্রহণের সুবিধার জন্য, কোর্সগুলো অনলাইন এবং সরাসরি শ্রেণী কক্ষে উভয় ফরম্যাটে করা যাবে। প্রতি তিন মাস অন্তর বছরে চারবার কোর্স অফার করা হবে বলে চুক্তিতে উল্লেখ করা হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, উপ-উপাচার্য, অধ্যাপক ড. আশিক মোসাদ্দিক এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন, অধ্যাপক ড. আহমেদ ওয়াসিফ রেজা।

ঢাকা চেম্বারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট, মো. সালিম সোলায়মান। পরিচালকদের মধ্যে ছিলেন; মামনুন কাদের, কামরুল হাসান তুহিন ও মিনহাজ আহমেদ। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও অতিথিরা এই সহযোগিতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

/এমএইচআর/
সম্পর্কিত
উৎসে কর মনিটরিংয়ে হয়রানি না করার আহ্বান ডিসিসিআইয়ের
বেসরকারি খাতের প্রবৃদ্ধিমুখী বাজেট ম্লান হতে পারে: ডিসিসিআই সভাপতি
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
সর্বশেষ খবর
বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য সরকারের 
বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য সরকারের 
দশ বছর পর টাকার কোনও গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক
দশ বছর পর টাকার কোনও গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক
আমি নিজেই জুলাই যোদ্ধা: হিরো আলম
আমি নিজেই জুলাই যোদ্ধা: হিরো আলম
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
সর্বাধিক পঠিত
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
চিপসের প্যাকেট অর্ধেক ফাঁকা থাকে কেন
চিপসের প্যাকেট অর্ধেক ফাঁকা থাকে কেন