হামে শিশু মৃত্যুতে বিএনপি সরকারের ব্যর্থতা স্পষ্ট: রাষ্ট্র সংস্কার

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ মে ২০২৬, ১৯:৩৯আপডেট : ১৫ মে ২০২৬, ১৯:৩৯

সম্প্রতি দেশে হামের প্রাদুর্ভাবে শিশু মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন। সংগঠনটির দাবি, এ ঘটনায় সরকারের স্বাস্থ্যব্যবস্থার দুর্বলতা ও ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠেছে।

শুক্রবার (১৫ মে) দলের সভাপতি হাসনাত কাইয়ূম ও জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক সামিউল হক চৌধুরী এক যৌথ বিবৃতিতে এ কথা বলেন।

তারা বলেন, যখন দেশের ভবিষ্যৎ প্রজন্ম একটি প্রতিরোধযোগ্য রোগে মারা যাচ্ছে, তখন সরকার জরুরি স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার পরিবর্তে নিজেদের রাজনৈতিক সুবিধা হাসিলে বেশি ব্যস্ত।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “ক্ষমতার কৌশলী মোড়কে সরকার আজ জনস্বার্থকে বন্দি করে ফেলেছে। আমেরিকা-ইজরাইল মিলে ইরানে যত শিশু হত্যা করেছে, দেশে তার চেয়ে বেশি শিশু কাঠামোগত হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। এই রাষ্ট্র ব্যবস্থা ও দুই-তৃতীয়াংশ মেজরিটির সরকারও আমাদের সন্তানদের রক্ষা করতে পারছে না, যা চরম লজ্জার।”

নেতৃবৃন্দ বলেন, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের যুগে হামের মতো অসুখে শিশুর মৃত্যু কেবল একটি দুর্ঘটনা নয়, এটি একটি কাঠামোগত হত্যাকাণ্ড। আক্রান্তদের চিকিৎসার জন্য দূর দূরান্ত থেকে ঢাকায় আনতে হয় এবং তারপরও বাঁচানো যাচ্ছে না - এটা সামগ্রিক স্বাস্থ্যখাতের দূর্বলতার বহিঃপ্রকাশ। 

নেতৃবৃন্দের অভিযোগ, ‘‘সরকার টিকাদান কর্মসূচি (ইপিআই) এবং প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, শিশুস্বাস্থ্য উন্নয়নের উদ্যোগ নেওয়ার চেয়ে রাজনৈতিক বয়ান তৈরি এবং দোষারোপের রাজনীতিতে নিজেদের সমস্ত শক্তি ব্যয় করছে। এটা এক ধরণের লাশের রাজনীতি। হাম এবং হামের উপসর্গে এরই মধ্যে ৪০০ এর বেশি শিশু হত্যার দায় এই সরকার কোনমতেই অস্বীকার করতে পারে না।’’
 
তারা অবিলম্বে সব শিশুর জন্য প্রয়োজনীয় টিকা নিশ্চিত, হামের প্রকোপ বেড়ে যাওয়া এলাকায় ফিল্ড হাসপাতাল স্থাপন এবং প্রান্তিক পর্যায়ে শিশুস্বাস্থ্য উন্নয়নে বিশেষ কর্মসূচি নেওয়ার দাবি জানান। পাশাপাশি এ ঘটনার তদন্ত, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ অডিট এবং জবাবদিহিতা নিশ্চিতের আহ্বানও জানানো হয়।

/এএইচএস/এমএএল/
সম্পর্কিত
হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু, আক্রান্ত শনাক্ত ১১১১
হামে নজিরবিহীন শিশুর মৃত্যু, শেষ কোথায়?
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু, আক্রান্ত ১১৯৪
সর্বশেষ খবর
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী
বিমানবন্দরে হারানো ব্যাগ যাত্রীকে ফিরিয়ে দিলো আনসার
বিমানবন্দরে হারানো ব্যাগ যাত্রীকে ফিরিয়ে দিলো আনসার
সাংস্কৃতিক আধিপত্যবাদ সাংস্কৃতিক উদ্যোগের মাধ্যমেই প্রতিরোধ সম্ভব: জামায়াত আমির
সাংস্কৃতিক আধিপত্যবাদ সাংস্কৃতিক উদ্যোগের মাধ্যমেই প্রতিরোধ সম্ভব: জামায়াত আমির
সংসদীয় কমিটিতে বিরোধী দলের অংশীদারত্ব কেমন হলো, জবাবদিহি কতটা হবে
সংসদীয় কমিটিতে বিরোধী দলের অংশীদারত্ব কেমন হলো, জবাবদিহি কতটা হবে
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা