অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে উচ্চশিক্ষার সুযোগ, এক্সপো হচ্ছে ঢাকায়

প্রেস রিলিজ
০১ আগস্ট ২০২৬, ২১:৪৩আপডেট : ০১ আগস্ট ২০২৬, ২১:৪৩

উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হচ্ছে ‘অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড এক্সপো ২০২৬।’ রবিবার (২ আগস্ট) মেন্টরস’ স্টাডি অ্যাব্রোডের আয়োজনে ঢাকার হোটেল ওয়েস্টিনে এই এক্সপো অনুষ্ঠিত হবে। এতে ব্যাংকিং পার্টনার হিসেবে থাকছে সিটি ব্যাংক পিএলসি।

শনিবার (১ আগস্ট) আয়োজকরা জানান, এক্সপোতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। এর মাধ্যমে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীরা একই ছাদের নিচে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও ভর্তির সুযোগ সম্পর্কে বিস্তারিত জানার পাশাপাশি বিশেষজ্ঞদের কাছ থেকে ভর্তি, স্কলারশিপ, ভিসা ও উচ্চশিক্ষা-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সরাসরি পরামর্শ গ্রহণের সুযোগ পাবেন।

এক্সপোতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ২০টিরও বেশি বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান অংশ নেবে। এর মধ্যে রয়েছে ম্যাকুয়ারি ইউনিভার্সিটি, চার্লস ডারউইন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব তাসমানিয়া, ইউনিভার্সিটি অব অকল্যান্ড, ইউনিভার্সিটি অব ওটাগো এবং ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটনসহ আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।

আয়োজকরা জানান, এই এক্সপোতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার পাশাপাশি মেন্টরস’-এর অভিজ্ঞ স্টাডি অ্যাব্রোড কনসালট্যান্টদের কাছ থেকে ব্যক্তিগত পরামর্শ নেওয়ার সুযোগ পাবেন। এছাড়া তারা প্রোফাইল অ্যাসেসমেন্ট, স্কলারশিপ-সংক্রান্ত দিক-নির্দেশনা, বিশ্ববিদ্যালয়ে আবেদন প্রক্রিয়ায় সহায়তা এবং ওয়ান-টু-ওয়ান কাউন্সেলিং সেবা গ্রহণ করতে পারবেন, যা তাদের উচ্চশিক্ষা-সংক্রান্ত সঠিক ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।

এছাড়াও, আগ্রহী শিক্ষার্থীরা এক্সপো থেকেই তাৎক্ষণিকভাবে নিজেদের অ্যাপ্লিকেশন ফাইল ওপেন করতে পারবেন এবং পছন্দের বিশ্ববিদ্যালয়ে আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবেন।

এক্সপোটি সবার জন্য উন্মুক্ত এবং থাকছে না কোনও নিবন্ধন বা আবেদন ফি। যেসব শিক্ষার্থী স্নাতক, স্নাতকোত্তর কিংবা গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা গ্রহণের পরিকল্পনা করছেন, তারা এই এক্সপোতে বিভিন্ন সম্ভাবনাময় শিক্ষা গন্তব্য সম্পর্কে জানতে পারবেন। পাশাপাশি, ভর্তির ক্ষেত্রে যোগ্যতা, স্কলারশিপের সুযোগ এবং উচ্চশিক্ষা-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের কাছ থেকে সরাসরি নির্ভরযোগ্য তথ্য ও পরামর্শ পাবেন।

অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে উচ্চশিক্ষার পরিকল্পনা করছেন, এমন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের এই এক্সপোতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে মেন্টরস’ স্টাডি অ্যাব্রোড।

/এসএমএ/আইএএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৮ বছর পরও ‘স্যান্ডপেপারগেট’ ভুলতে পারেননি স্মিথ
৮ বছর পরও ‘স্যান্ডপেপারগেট’ ভুলতে পারেননি স্মিথ
গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর
গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর
স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদ-ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদ-ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের পরিবার আনা কার্যত বন্ধ
অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের পরিবার আনা কার্যত বন্ধ
সর্বাধিক পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?