রাশিয়ার সর্বোচ্চ পর্বতের চূড়ায় উড়বে বাংলাদেশের পতাকা

বাংলা ট্রিবিউন ডেস্ক 
১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০

বাংলাদেশের পর্বতারোহী ও এভারেস্টজয়ী ইকরামুল হাসান শাকিল চলতি সেপ্টেম্বরে রাশিয়ায় যাচ্ছেন মাউন্ট এলব্রুসের চূড়ায় আরোহণের লক্ষ্যে। রাশিয়া ও ইউরোপের সর্বোচ্চ পর্বত মাউন্ট এলব্রুসের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাজার ৬৪২ মিটার। এটি ককেশাস পর্বতমালায় অবস্থিত।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) ঢাকার রাশিয়ান হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলন ও জাতীয় পতাকা হস্তান্তর অনুষ্ঠানে ইকরামুল হাসান শাকিলের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দেওয়া হয়। অভিযান চলাকালে তিনি এই পতাকা সঙ্গে রাখবেন এবং মাউন্ট এলব্রুসের চূড়ায় পৌঁছানোর পর সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা প্রদর্শন করবেন।

অভিযানটি শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকায় থেকে তার যাত্রার মধ্য দিয়ে। পুরো অভিযানটি প্রায় ১৫ দিনব্যাপী হবে। উচ্চতাজনিত পর্বতারোহণের চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি এই অভিযান বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাহস, অ্যাডভেঞ্চার, অনুসন্ধান ও আবিষ্কারের অভিন্ন চেতনার মাধ্যমে সম্পর্ককে আরও গভীর করার একটি অর্থবহ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

মাউন্ট এলব্রুসের চূড়ায় বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বাংলাদেশ ও রাশিয়ার জনগণের মধ্যে বন্ধুত্বের বিশেষ বার্তা তুলে ধরা হবে। এর মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান দৃঢ় বন্ধন ও পারস্পরিক শ্রদ্ধার বিষয়টিও তুলে ধরা হবে।

এই পর্বতারোহণ অভিযানটি যৌথভাবে আয়োজন করছে ঢাকার রাশিয়ান হাউস এবং বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব (বিএমটিসি)।

/এসও/আইএএম/
সম্পর্কিত
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ঋণ বিতরণ নিয়ে মার্কেন্টাইল ব্যাংকের চুক্তি স্বাক্ষর
স্বাস্থ্যসেবা নিয়ে বাংলাদেশের রিজুভা ওয়েলনেস ও থাইল্যান্ডের জেনেসেন গ্রুপ সমঝোতা স্মারক সই
ওয়ালটনের ৪০ ইঞ্চি টিভি কিনে ১০০ ইঞ্চি টিভি উপহার পেলেন জেসমিন
সর্বশেষ খবর
যেকোনও মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী 
যেকোনও মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী 
দেশে এখন নুসরাত-তনু হত্যার মতো ঘটনা নেই: রিজভী
দেশে এখন নুসরাত-তনু হত্যার মতো ঘটনা নেই: রিজভী
ভারতের আপত্তিতে বছরের পর বছর ব্রিকসের বাইরে পাকিস্তান
ভারতের আপত্তিতে বছরের পর বছর ব্রিকসের বাইরে পাকিস্তান
২০০ কোটি ক্লাবে ভারতের সবচেয়ে কম বাজেটের সিনেমা ‘হনুমান আংশ’
২০০ কোটি ক্লাবে ভারতের সবচেয়ে কম বাজেটের সিনেমা ‘হনুমান আংশ’
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে