দেশে ফিরেই পদত্যাগপত্র জমা দেবেন প্রধান নির্বাচক ফারুক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০১৬, ০১:৩৬ আপডেট : ২০ জুন ২০১৬, ০৮:১৫

ফারুক আহমেদ নির্বাচক পদ্ধতি দ্বি-স্তর বিশিষ্ট করায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে থাকা সাবেক এই অধিনায়ক দেশে ফিরেই পদত্যাগপত্র জমা দেবেন বলে জানা গেছে।
গত কিছুদিনের তুমুল আলোচনা-সমালোচনার পরও রবিবার বোর্ড সভাতে দ্বি-স্তর নির্বাচক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আরও পড়তে পারেন: বিশেষ অভিযানকে পূর্ণ সমর্থন দিল্লির
বিদেশে যাওয়ার আগেই তিনি বাংলা ট্রিবিউনকে জানিয়েছিলেন, নতুন কাঠামো চালু হলে সেখানে থাকবেন না তিনি।
তবে রবিবার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বোর্ড দ্বি-স্তর নির্বাচক কমিটি অনুমোদন দেওয়ায় তিনি প্রধান নির্বাচকের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন,‘এই কাঠামোয় আমার পক্ষে কাজ করা সম্ভব হবে না। নির্বাচকদের কাজ হওয়া উচিত স্বাধীন। কিন্তু এখানে সেই স্বাধীনতাই থাকবে না। আমরা দল নির্বাচন করার পর যদি সেটি নিয়ে আরেকটি কমিটির কাছে যেতে হয়,তাহলে আমাদের বিচারের মূল্য থাকে না।’
নতুন কাঠামো অনুযায়ী, ফারুকদের নির্বাচক কমিটির নাম হয়ে যাচ্ছে নির্বাচক প্যানেল। আরেকটি থাকছে নির্বাচক কমিটি। যার আহ্বায়ক ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান। এখানে থাকবেন জাতীয় দলের কোচ ও ম্যানেজার। সঙ্গে নির্বাচক প্যানেলের তিনজন।
প্রধান নির্বাচক বলেন,‘তার এই পদক্ষেপ শুধু নিজের সম্মানের কারণে নয়,প্রচলিত,প্রমাণিত ও সফল একটি সিস্টেম বদলে ফেলার প্রতিবাদে।’
উল্লেখ্য,২০১৩ সালের ডিসেম্বরে এই মেয়াদে প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। এর আগে দায়িত্বে ছিলেন ২০০৩ থেকে ২০০৭ পর্যন্ত। দুই মেয়াদে উপহার দিয়েছেন অনেক তরুণ প্রতিভা। তার মেয়াদে দল পেয়েছে স্মরণীয় অনেক সাফল্য।
আরও পড়তে পারেন: আলেমদের ফতোয়ায় সন্তুষ্ট ভারত

/আরআই/এমএসএম /

সম্পর্কিত
জ্বর নিয়ে দেশে ফিরছেন শান্ত
মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার আগে লিটন, ‘আবহাওয়ার ওপর কারও নিয়ন্ত্রণ নেই’
বিতর্কে ক্রিকেট অস্ট্রেলিয়া চেয়ারম্যানের পদত্যাগ, দায়িত্বে ডেভিড বুন 
সর্বশেষ খবর
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
মধ্যরাতে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়
মধ্যরাতে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়
দুই স্থানে ককটেল-পেট্রোল বোমা, দেখা হবে আশপাশের সিসিটিভি ফুটেজ
দুই স্থানে ককটেল-পেট্রোল বোমা, দেখা হবে আশপাশের সিসিটিভি ফুটেজ
রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসছে
রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসছে
সর্বাধিক পঠিত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!