মেসির হ্যাটট্রিকে উড়ে গেলো হাইতি

স্পোর্টস ডেস্ক
৩০ মে ২০১৮, ১০:১২আপডেট : ৩০ মে ২০১৮, ১২:১৯

হ্যাটট্রিক করেছেন মেসি।

রাশিয়া বিশ্বকাপের আগে নিজেকে ঝালিয়ে নিলেন লিওনেল মেসি। এমন ঝালিয়ে নেওয়াকে বলা যেতে পারে ওয়ান ম্যান শো! তার হ্যাটট্রিকে প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচে হাইতিকে ৪-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।

বিশ্বকাপের আগে ঘরের মাঠে এটাই শেষ প্রস্তুতি ছিল মেসিদের। তাই বুয়েন্স আয়ারসে মঙ্গলবার মেসির প্রতাপের কাছে পাত্তা পায়নি ডি গ্রুপের অন্যতম দল হাইতি। দুটি দলের শক্তির ফারাক যে কতখানি তা বলে দেয় তাদের র‌্যাংকিং। বিশ্ব র‌্যাংকিংয়ের ৫ নম্বরে থাকা আর্জেন্টিনার প্রতিপক্ষ ১০৮ নম্বরে থাকা হাইতি।  দুই বারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে খেলতে নেমে ক্যারিবিয়ান এই দল খেলার শুরুতে খেই হারিয়ে বসে। পেনাল্টি এরিয়াতে লো সেলসোকে ফেলে দেন রিকার্ডো এডে। ফলাফল ১৭ মিনিটে মেসির পেনাল্টিতে এগিয়ে যায় আর্জেন্টিনা।

এই অর্ধে আর গোল হয়নি। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণে শাণ দিয়ে খেলেছে মেসি-আগুয়েরোরা। শক্তিমত্তার বিচারে পুঁচকে হাইতিকে ক্ষমার অযোগ্য মনে করেছেন মেসি। ৫৮ ও ৬৬ মিনিটে দুই গোল করে হ্যাটট্রিক পূরণ করেছেন আর্জেন্টিনা অধিনায়ক। ৬৯ মিনিটে মেসির এগিয়ে দেওয়া বলে আগুয়েরোর গোলে স্কোর হয় ৪-০।

এই হ্যাটট্রিকে নিজের ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করেছেন বার্সেলোনা সুপার স্টার। ১২৪ ম্যাচে তার গোল সংখ্যা ৬৪। শেষ দিকে আরও গোল বাড়তো আর্জেন্টিনার। কিন্তু শেষ দিকে ম্যাচের গতিপ্রকৃতি ছিল ধীর গতির। ৯ জুন ইসরায়েলের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা।     

/এফআইআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম