মেসিকে ঘৃণা করেন স্ত্রী, বিচ্ছেদের আবেদন স্বামীর!

স্পোর্টস ডেস্ক
০৪ জুলাই ২০১৮, ১৩:০১আপডেট : ০৪ জুলাই ২০১৮, ১৩:১০

মেসিকে নিয়ে দাম্পত্য কলহে রাশিয়ান স্বামী-স্ত্রী প্রিয় দলের তারকার প্রতি ভালোবাসার টান কার না থাকে। সেই ভালোবাসাই এবার বাধা হয়ে দাঁড়িয়েছে দাম্পত্য জীবনে! মেসির প্রতি ঘৃণা থাকায় স্ত্রীর বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন রাশিয়ান এক স্বামী।

রাশিয়ান সংবাদমাধ্যম আর্গুমেন্তি ই ফাকতির খবরে আর্সেন নামের সেই লোক জানান, ‘বিশ্বকাপের শুরু থেকেই সে আমাকে বলছিল, মেসি খেলতে জানে না। বিশেষ করে আইসল্যান্ডের কাছে পেনাল্টি মিসের পর থেকে।’

নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পর পরিস্থিতি হয়ে ওঠে আরও ভয়াবহ। মেসিদের জয় উদযাপন করেছেন স্বামী কিন্তু তার স্ত্রী লুডমিলা তার সঙ্গে এ নিয়ে লিপ্ত হন বাগযুদ্ধে। তাতে মেজাজ হারিয়ে বসেন আর্সেন। তার স্ত্রী পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর ভক্ত। মেসি-রোনালদোর মাঝে কে সেরা এ নিয়েই চলে তাদের কলহ।

কলহের এক পর্যায়ে আর্সেন সিদ্ধান্ত নেন বিবাহ বিচ্ছেদের। ব্যাগ গুছিয়ে বাড়ি ছাড়েন। এর পর উরাল প্রদেশের চেলিয়াবিনস্ক আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা ঠুকে দেন।

অথচ এই বিশ্বকাপ দিয়েই ভালোবাসার সম্পর্কে জড়িয়েছিলেন দুজন। ২০০২ বিশ্বকাপে ম্যাচ দেখার সময়েই কাছে আসা তাদের। যা পরে রূপ নেয় দাম্পত্যে। ঘুরে ফিরে সেই বিশ্বকাপ ঘটিয়ে দিল চূড়ান্ত পরিণতি!

/এফআইআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের