ফ্রান্সের প্রতিপক্ষ ইংল্যান্ড নাকি ক্রোয়েশিয়া?

স্পোর্টস ডেস্ক
১১ জুলাই ২০১৮, ১১:১৩আপডেট : ১১ জুলাই ২০১৮, ২৩:০৮

মাঠ কাঁপাবেন তারা।

১৯৬৬ সালে একবারই শিরোপা উঁচিয়ে ধরার সুযোগ পেয়েছিল ইংল্যান্ড। ৫২ বছর সেই কীর্তির পুনরাবৃত্তি করতে অপেক্ষা আর দুটি ম্যাচের। তাতে স্বপ্নের ভেলায় ভাসছেন ইংলিশ সমর্থকরা। সবাই এক সুরে গাইছেন-ফুটবল কামিং হোম। সোনালি ট্রফিটা ফুটবলের জন্মভূমিতে আনার চেষ্টায় বুধবার দিবাগত রাত ১২টায় ক্রোয়েশিয়ার বিপক্ষে দ্বিতীয় সেমিতে মাঠে নামছে ইংল্যান্ড। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, নাগরিক টিভি ও মাছরাঙা।

একের পর নাটকীয়তার জন্ম দিয়ে সেমিফাইনালে পৌঁছেছে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। এমন দুটি দল, যারা সেমিফাইনালের দুয়ারে আসার আগে হোঁচট খেয়েছে বেশ কয়েকবার। এবার আর পা হড়কায়নি দল দুটির। একদিকে ক্রোয়েশিয়ার খেলায় সহায়তা করেছে তাদের মাঝমাঠের শক্তি, অন্যদিকে ইংলিশদের ফুটবলে ভূমিকায় ছিল গতিময় ফরোয়ার্ড। আরেকজনের কথা ভুলে গেলে চলবে না, তাদের গোলকিপার জর্ডান পিকফোর্ড। তার দেয়াল হয়ে দাঁড়ানোতেই টাইব্রেকারসহ ম্যাচগুলোতে পেয়েছে আত্মবিশ্বাসের ছোঁয়া।

তাই ১০ বছর পর নকআউট পার করতে পেরে আরও এগিয়ে যাওয়ার প্রত্যয় ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেটের, ‘আমরা অনেক ইতিহাস রচনা করে ফেলেছি টুর্নামেন্টের সবচেয়ে বড় জয়। ১০ বছরে প্রথমবার নকআউটে। পেনাল্টিতে প্রথমবার বিশ্বকাপে জয়। আমরা সব সময়ই বাধা পার হতে চেয়েছি। পুরো সফরটাই ছিল উপভোগ্য। আমরা এভাবেই এগিয়ে যেতে চাই।’

এর আগে পাঁচবার ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে ক্রোয়েশিয়া। তাতে তিনবারই জয় ইংল্যান্ডের। বাকি দুবার ক্রোয়েশিয়ার। ড্র একটি। শেষবার ইংল্যান্ডের কাছে তারা হেরে যায় ৫-১ গোলে। তাদের ঘায়েল করতে ১৯৯৮ বিশ্বকাপের স্মৃতি তাতিয়ে বেড়াচ্ছে ক্রোয়েটদের। ক্রোয়েশিয়া কোচ জ্লাৎকো দালিচ মনে করেন, ‘ফ্রান্স বিশ্বকাপে আমাদের দারুণ স্মৃতি রয়েছে। ছেলেরা দারুণ কিছু করে দেখিয়েছে। আমরা তাদের কাছেই থাকতে চাই। যদিও তার পুনরাবৃত্তি করা কঠিন। তবে আমরা চেষ্টা করবো সর্বোচ্চ।’

বিশ্বকাপে সর্বোচ্চ স্কোরার হ্যারি কেইন। তাকে রুখতে ভুগতে হবে ক্রোয়েটদের। তবে দালিচ আগেই জানিয়ে দিয়েছেন তারা বেশ সতর্ক ইংলিশ অধিনায়ককে নিয়ে, ‘মেসিকে যদি রুখে দিতে পারি তাহলে কেইনকে কেন নয়?।’

ফ্রান্স গতকাল নিশ্চিত করেছে ফাইনাল। এবার তাদের সঙ্গী কে হচ্ছে তা জানা যাবে আজ রাতে। তবে সবার চেয়ে নিজেদের এগিয়ে রাখছেন ক্রোয়েট কোচ, ‘আমরা সবার প্রতি শ্রদ্ধা রাখি। তবে আমার মনে হয় ইংল্যান্ড, ফ্রান্স কারো স্কোয়াড আমাদের চেয়ে ভালো নয়।’ ক্রোয়েট কোচ কথার লড়াইয়ে নিজেদের এগিয়ে রাখলেও তাদের শঙ্কায় ফেলেছে প্রথম পছন্দের রাইট ব্যাক শিমে ভ্রাসাইকোর চোট। ছিটকে গেছেন ম্যাচ থেকে। গোলকিপার সুবাসিচের হ্যামস্ট্রিংয়ের চোটও চিন্তার ভাঁজ ফেলেছে। যদিও তাকে নিয়ে এখনই নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। পর্যবেক্ষণে থাকবেন তিনি।

/এফআইআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম