বোলারদের কৃতিত্ব দিলেন মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০১৯, ১০:৩২আপডেট : ১৪ মে ২০১৯, ১০:৪২

মাশরাফি বিন মুর্তজা।

ডাবলিনের ম্যালাহাইড ক্রিকেট মাঠে ক্যারিবিয়ানদের ৫ উইকেটে উড়িয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। ফাইনালে উঠতে ব্যাটসম্যানদের কাজটা মূলত সহজ করে দিয়েছেন দলের বোলাররাই। তাই ম্যাচ শেষে বোলারদের প্রংশসায় পঞ্চমুখ ছিলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

টানা দুটি ম্যাচে নিজের ছায়া হয়ে থাকা মোস্তাফিজ এদিন দেখা পেয়েছেন নিজের। ৯ ওভারে ৪৩ রান খরচ করে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন। তার সঙ্গে সাকিব-মিরাজের ঘূর্ণি জাদু ও নিয়ন্ত্রিত বোলিং ক্যারিবিয়ানদের কোনঠাসা করতেও কার্যকরী ভূমিকা রেখেছে। তবে অধিনায়ক মাশরাফি কিছুটা খরুচে বোলিং করেও টপ অর্ডার ভেঙে দিতে ভূমিকা রেখেছেন। সবমিলিয়ে বোলিং বিভাগে সবাই কোন না কোন ভাবে অবদান রেখেছেন।

তাই ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে বোলারদের প্রশংসা করতে ভুললেন না বাংলাদেশ দলের অধিনায়ক, ‘আমরা যেভাবে খেলেছি, আমি মনে করি আমরা সত্যিই অসাধারণ বোলিং করেছি। সৌভাগ্যবশত আমরা শুরুতেই উইকেট তুলে নিতে পেরেছি। আর এটাই ম্যাচ জিততে ভূমিকা রেখেছে। ইনিংসের মাঝে মোস্তাফিজ অসাধারণ স্পেল করেছে। সাকিব-মিরাজ এক কথায় ছিলো অসাধারণ। ফাইনালে যেতে এর চেয়ে সেরা পারফরম্যান্স আর কিছুতেই হতে পারে না।’

এই কৃতিত্বে বাংলাদেশ আরও একটি ফাইনালে উঠেছে সপ্তমবারের মতো। আগামী শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শিরোপা লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ। তাই এখন মাশরাফিদের চোখ সেদিকেই, ‘আমাদের আরও দুটি ম্যাচ বাকি। তাই আরও ভালো করার বিকল্প নেই। এর জন্য আমাদের আরও পরিশ্রমের বিকল্প নেই। আশা করি ফাইনালেও নিজেদের সেরা ক্রিকেটই খেলতে পারবো।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
১৫ বছরে আবারও ইতিহাস সূর্যবংশীর
জাফনার জয়ে আলো ছড়ালেন হৃদয়-সাকিব 
ওয়েস্ট ইন্ডিজ সফরের বাকি ম্যাচের জন্য পাকিস্তান দলে শফিক ও শাকিল
সর্বশেষ খবর
এইচএসসির ইংরেজি ভার্সনের প্রশ্নপত্র ভুলে ভরা, ক্ষুব্ধ পরীক্ষার্থীর
এইচএসসির ইংরেজি ভার্সনের প্রশ্নপত্র ভুলে ভরা, ক্ষুব্ধ পরীক্ষার্থীর
চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণচেষ্টা, রাস্তায় ব্যারিকেড দিয়ে যেভাবে উদ্ধার করলো পুলিশ
চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণচেষ্টা, রাস্তায় ব্যারিকেড দিয়ে যেভাবে উদ্ধার করলো পুলিশ
ঢামেক চত্বরে দুই ভবঘুরে নারীর মৃত্যু
ঢামেক চত্বরে দুই ভবঘুরে নারীর মৃত্যু
যে নামেই ডাকেন না কেন… 
যে নামেই ডাকেন না কেন… 
সর্বাধিক পঠিত
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত