কোপা দেল রেতে অনিশ্চিত কৌতিনিয়ো

স্পোর্টস ডেস্ক
১৪ মে ২০১৯, ১১:৫০আপডেট : ১৪ মে ২০১৯, ১২:০৭

ফিলিপে কৌতিনিয়ো। এই মৌসুমে এমনিতেই তোপের মুখে রয়েছেন বার্সেলোনা মিডফিল্ডার ফিলিপে কৌতিনিয়ো। ৫৩ ম্যাচে গোল করেছেন ১১টি! তার পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্ট অনেকেই। দুঃসময়ে আরও বিপদ বাড়ালো হ্যামস্ট্রিংয়ের ইনজুরি। তাতে কেপা দেল রের ফাইনালে অনিশ্চিত হয়ে পড়েছেন বার্সেলোনা মিডফিল্ডার।

গেতাফের বিপক্ষে রবিবার ২-০ গোলে জয়ের দিনে চোট আক্রান্ত হন তিনি। ম্যাচের দ্বিতীয়ার্ধে কৌতিনিয়ো মাঠের বাইরে চলে গেলে বদলি হিসেবে নামেন টিনএজ ফরোয়ার্ড এবেল রুইস। যার এবারই প্রথম অভিষেক হলো দলের হয়ে।

সেই চোটের পর বার্সা জানায় সাবেক লিভারপুল প্লে মেকার বাম হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ছিটকে গেছেন। মাঠের বাইরে থাকবেন ১০ দিনের মেতা। তাতে রবিবার লিগের শেষ ম্যাচে এইবারের বিপক্ষে খেলা হচ্ছে না তার।

চোট আঘাতে বেশ বিপদেই আছে বার্সা। ফাইনালের আগে ফিট হওয়ার দৌড়ে অপেক্ষায় থাকতে হচ্ছে ওসমান দেম্বেলেকেও, তবে ছিটকে গেছেন লুই সুয়ারেস। গত সপ্তাহে হাঁটুর চোটের কারণে সার্জারি করাতে হয়েছে উরুগুইয়ান তারকাকে।  

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপে সেরা গোল কোনটি জানালো ফিফা
বিশ্বকাপে সেরা গোল কোনটি জানালো ফিফা
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
তিন বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ 
তিন বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ 
আগের সিদ্ধান্ত স্থগিত, এবার এইচএস‌সি পরীক্ষা শে‌ষে কু‌ড়িগ্রামে টানা ৭ দিন লোডশেডিং
আগের সিদ্ধান্ত স্থগিত, এবার এইচএস‌সি পরীক্ষা শে‌ষে কু‌ড়িগ্রামে টানা ৭ দিন লোডশেডিং
সর্বাধিক পঠিত
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
একসঙ্গে ছাত্রদলের ৪ নেতার পদত্যাগ
একসঙ্গে ছাত্রদলের ৪ নেতার পদত্যাগ