সিনসিনাটি মাস্টার্স থেকে জোকোভিচের বিদায়

স্পোর্টস ডেস্ক
১৮ আগস্ট ২০১৯, ১৩:০০আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ১৩:১৬

সিনসিনাটি মাস্টার্সে অপ্রত্যাশিত হার জোকোভিচের। সিনসিনাটি মাস্টার্সে অপ্রত্যাশিত হার দেখলেন র‌্যাংকিংয়ের এক নম্বর নোভাক জোকোভিচ। সেমিফাইনালে প্রথম সেটে জয় পেলেও পরের দুই সেটে হেরে গেছেন নবম বাছাই রাশিয়ান দানিল মেদভেদেভের কাছে।

এবারের হার্ড কোর্ট মৌসুমে ভালো ফর্মে আছেন মেদভেদেভ। শুরুতে ৩-৬ গেমে হেরেও পরের দুই সেট জিতে নিয়েছেন অনায়াসে। জয়টা ছিল ৬-৩, ৬-৩ গেমে। ফাইনালে মুখোমুখি হবেন বেলজিয়ামের ডেভিড গফিনের। তিনি হারিয়েছেন ফরাসি রিচার্ড গ্যাসকেটকে।

আট দিনের মাথায় দ্বিতীয় মাস্টার্স ফাইনাল খেলছেন মেদভেদেভ। মন্ট্রিয়লে নাদালের কাছে হেরে শিরোপা বঞ্চিত হয়েছেন। এবার আছেন শিরোপা জয়ের আশায়। জোকোভিচকে হারানোর পর তার প্রতিক্রিয়া, ‘বলতে পারছি না আসলে কীভাবে এমনটা সম্ভব হলো। প্রথম সেটের পর খুব ক্লান্ত ছিলাম। মনে করেছিলাম এরপর হয়তো আর পারবো না। কিন্তু দ্বিতীয় সেটে মোমেন্টামটা পেয়ে গেলাম। দর্শকরাই আমাকে প্রেরণা দিয়েছে।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের