শাহজাদের নিষেধাজ্ঞার শাস্তি এক বছর

স্পোর্টস ডেস্ক
১৯ আগস্ট ২০১৯, ১৪:৫৮আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ১৫:১৭

 

সব ধরনের ক্রিকেটে এক বছর নিষিদ্ধ শাহজাদ। আফগানদের ওপেনিং ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদকে নিয়ে অভিযোগ কম নয়। বার বার বিধি ভাঙার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সম্প্রতি অনির্দিষ্টকালের জন্য তাকে নিষিদ্ধ করলেও এবার ঠিক হয়েছে সেই নিষেধাজ্ঞার স্থায়িত্ব। এক বছরের জন্য তাকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আফগান ক্রিকেট বোর্ড।

বিধি ভাঙার অভিযোগটা বেশ পুরনো। বেশ কয়েকমাস ধরে বোর্ডের সঙ্গে সম্পর্কটাও খুব একটা ভালো যাচ্ছে না তার। বিশ্বকাপের মাঝপথে ফিটনেস ইস্যুতে দেশে পাঠিয়ে দেওয়া হয় শাহজাদকে। দেশে ফিরে ওপেনিং এই ব্যাটসম্যান আবার সোশ্যাল মিডিয়ায় লক্ষ্যবস্তু বানান বোর্ডকে। বলেন, বোর্ড ইচ্ছে করেই নাকি দেশে পাঠিয়ে দিয়েছে তাকে। বোর্ড অবশ্য তেমন অভিযোগ নাকচ করে দিয়েছে।

এর পরে বোর্ডের অনুমতি ছাড়া দেশ ছেড়েছেন। বোর্ডের নিয়ম অনুসারে দেশের বাইরে যেতে হলে বোর্ডের এনওসি লাগে ক্রিকেটারদের। শাহজাদ সেই নিয়মের তোয়াক্কা করেননি মোটেও। তাই কঠোর শাস্তির পথেব হাঁটার সিদ্ধান্ত নেয় বোর্ড। শুরুতে অনির্দিষ্ট কালের জন্য নিষিদ্ধ করলেও এবার তা দাঁড়িয়েছে এক বছরে।

ভেতরকার খবর বোর্ডের নির্ধারিত অনুশীলন সুবিধা না নিয়ে পাকিস্তানের পেশাওয়ারে অনুশীলন করতে দেখা গেছে তাকে। বোর্ড এর প্রতিক্রিয়ায় বলেছে, ‘এসিবির দেশের মধ্যেই অনুশীলন করার পর্যাপ্ত সুযোগ সুবিধা রেখেছে। আফগান ক্রিকেটারদের বাইরে কোথাও এ জন্য ভ্রমণের প্রয়োজন নেই।’

শাহজাদের বিরুদ্ধে এমন অভিযোগ নতুন নয়। যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের বেশির ভাগ ক্রিকেটারের জীবন কেটেছে পেশাওয়ারের উদ্বাস্তু ক্যাম্পে। শাহজাদ আফগান-পাক সীমান্তে বেড়ে উঠায় বিয়েটাও করেছেন সেখানে। আফগানিস্তানের বেশির ভাগ উদ্বাস্তু যারা এখানে ছিলেন, বিয়েও করেছেন সেখানে। তাই বেশির ভাগ অবস্থান করেনও পেশাওয়ারেই। শাহজাদও তেমনটাই করছেন। সেখানে তারা অস্থায়ী বাসিন্দা হিসেবে নিবন্ধিত!-ক্রিকইনফো।

 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম