ফুটসাল কাপে চ্যাম্পিয়ন বিদ্যুৎ চাচা স্মৃতি সংসদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০১৯, ১৫:৫৩আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ১৬:২৫

ফুটসাল কাপে চ্যাম্পিয়ন বিদ্যুৎ চাচা স্মৃতি সংসদ উইমেন ফুটসাল কাপে চ্যাম্পিয়ন হয়েছে বিদ্যুৎ চাচা স্মৃতি সংসদ। গ্রুপ পর্বের খেলা শেষে ফাইনালে জয় পায় তারা। বিদ্যুৎ চাচা স্মৃতি সংসদ টাইব্রেকারে ২-০ গোলে হারিয়েছে গোল ডিগার্সকে।

গত শুক্রবার জ্যাফ ইনডোর ফুটসাল এরিনা অ্যান্ড একাডেমির মাঠে অনুষ্ঠিত হয়েছে ফুটসাল কাপ। ১০টি অংশগ্রহণকারী মহিলা দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়। গ্রুপ পর্বের খেলা শেষে কাপ ফাইনালে খেলে বিদ্যুৎ চাচা স্মৃতি সংসদ এবং গোল ডিগার্স। প্লেট ফাইনালে খেলছে নারায়ণগঞ্জ প্রমীলা ফুটবল এবং টর্ক ফ্যাশন।

ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পেন দূতাবাসের রাষ্ট্রদূত আলভারো দে সালাস জিমেনেজ দে আজকারাতে, সাইফ স্পোর্টিং ক্লাবের প্রেসিডেন্ট এম.ডি. নাসিরুদ্দিন চৌধুরী, স্পেন দূতাবাস মিশনের উপপ্রধান এমিলিয়া সেলেমিন রেদোনান্দো, জ্যাফ এরিনা অ্যান্ড একাডেমির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল অব. এম.ডি. রেফায়েতউল্লাহ্।

টুর্নামেন্টটি স্পনসর করেছে সাইফ পাওয়ারটেক, সাইফ স্পোর্টিং ক্লাব, স্পেন দূতাবাস। টুর্নামেন্টটির হেল্থ পার্টনার ওলওয়েল, মিডিয়া পার্টনার ঢাকা ট্রিবিউন, রেডিও পার্টনার ৯৬.৪ স্পাইস এফ এম।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী