ইউএস ওপেন নাদালের

স্পোর্টস ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০১৯, ১০:১২আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১১:২৫

ইউএস ওপেন জয়ী নাদাল। বাকি দুই ফেভারিট বিদায় নিলেও প্রত্যাশা ঠিকই মেটালেন রাফায়েল নাদাল। ইউএস ওপেন জিতে ১৯তম গ্র্যান্ড স্লাম ঘরে তুললেন স্প্যানিশ এই তারকা। ফাইনালে রাশিয়ান দানিল মেদভেদেভ তীব্র লড়াই উপহার দিলেও নাদালের সামনে টিকতে পারেননি।

৩৩ বছর বয়সী নাদাল শুরু থেকে প্রতিরোধের মুখে পড়েছিলেন মেদভেদেভের। তবে নাদাল ৭-৫ গেমে জয়ের পর দ্বিতীয় সেট ৬-৩ গেমে নিশ্চিত করে জবাব দিয়েছিলেন তাকে।

যেই মেদভেদেভকে নিয়ে এত আলোচনা, টুর্নামেন্টে তিনিও কিন্তু ছেড়ে কথা বলেনি। পরের দুই সেট ৫-৭, ৪-৬ গেমে জিতে নাদালকে হারের শঙ্কায় ফেলে দিয়েছিলেন। শেষ সেটে নাদাল ৬-৪ গেমে জিতলে বিপদের মুখোমুখি আর হতে হয়নি তাকে।

এই জয়ের ফলে ১৯টি গ্র্যান্ড স্লাম জিতে রজার ফেদেরারের ঘাড়ে শ্বাস ফেলছেন নাদাল। ফেদেরার জিতেছেন ২০টি। জয়ের পর ইউএস ওপেনে তার সাফল্যের একটি মন্তাজ ভেসে ওঠে পর্দায়। তা দেখে অশ্রু ধরে রাখতে পারেননি। আপ্লুত হয়ে নাদাল বললেন, ‘আমার টেনিস ক্যারিয়ারের সবচেয়ে আবেগঘন মুহূর্তের একটি আজ। ফাইনালটিও ছিল বিস্ময়কর।’

২৩ বছর বয়সী মেদভেদেভ প্রতিপক্ষকে অভিনন্দন জানান ১৯তম গ্র্যান্ড স্লাম জেতায়, ‘আমি রাফাকে অভিনন্দন জানাই। ১৯তম গ্র্যান্ড স্লাম অবিশ্বাস্য কিছু।’

ছেলেদের এককে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম

রজার ফেদেরার-২০টি

রাফায়েল নাদাল-১৯টি

নোভাক জোকোভিচ-১৬টি

পিট সাম্প্রাস-১৪টি

/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক