সেমিফাইনালে হালেপ-মুগুরুজার লড়াই

স্পোর্টস ডেস্ক
২৯ জানুয়ারি ২০২০, ১২:৪৯আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ১৫:১১

সিমোনা হালেপ। অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে সহজ জয় পেয়েছেন সিমোনা হালেপ। এস্তোনিয়ান আনেত কন্তাভেইত উড়ে গেছেন উইম্বলডন চ্যাম্পিয়নের সামনে। ৫৩ মিনিটে জয় তুলে নিয়েছেন ৬-১, ৬-১ গেমে।

প্রথমবার গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলতে নেমেছিলেন কন্তাভেইত। শুরুটাও করেছিলেন জয় দিয়ে। প্রথম গেম জিতলেও, ছন্দ ধরে রাখতে পারেননি পরে। রোমানিয়ান হালেপ টানা ১১টি গেম জিতে নিয়েছেন এর পর।

২৮ বছর বয়সী হালেপ এরপর মুখোমুখি হবেন স্প্যানিয়ার্ড গারবিন মুগুরুজার। দুইবারের গ্র্যান্ডস্লাম জয়ী মুগুরুজা কোয়ার্টার ফাইনালে হারিয়েছেন রাশিয়ান আনাস্তাসিয়া পাভলিয়ুচেঙ্কোভাকে। তার স্কোর ছিল ৭-৫, ৬-৩।

জয়ের পর হালেপের প্রতিক্রিয়া, ‘কোর্টে খুব ভালো লাগছিল। নিজের পায়ে খুব শক্তি পাচ্ছিলাম এবং প্রতিপক্ষের বিপক্ষে কীভাবে খেলতে হবে সেটাও জানা ছিল। আমি প্রতিটি পয়েন্ট জেতার দিকেই মনোযোগী ছিলাম।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম