চ্যাম্পিয়নস লিগ ফাইনাল অনির্দিষ্টকালের জন্য স্থগিত

স্পোর্টস ডেস্ক
২৪ মার্চ ২০২০, ১০:৪৩আপডেট : ২৪ মার্চ ২০২০, ১৩:১৪

চ্যাম্পিয়নস লিগ ফাইনাল অনির্দিষ্টকালের জন্য স্থগিত

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এখন সবকিছুই অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যাচ্ছে। নিরুপায় হয়ে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল ও ইউরোপা লিগ ফাইনালটিও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিয়েছে উয়েফা। অনির্দিষ্টকালের জন্য মেয়েদের চ্যাম্পিয়নস লিগ ফাইনালও স্থগিত হয়ে গেছে।

চ্যাম্পিয়নস লিগ ফাইনালটি হওয়ার কথা ছিল ৩০ মে, ইস্তাম্বুলে। বাকি টুর্নামেন্টগুলোও মে মাসে হওয়ার কথা ছিল। উয়েফা জানিয়েছে, ‘নতুন সূচি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্টরা ক্যালেন্ডার নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে। নতুন ঘোষণা যথা সময়ে জানিয়ে দেওয়া হবে।’

চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত চারটি দল কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। দলগুলো হলো−আতলেতিকো মাদ্রিদ, পিএসজি, আতালান্তা ও আরবি লাইপজিগ। শেষ ষোলোতে এখনও চারটি ম্যাচ বাকি। ম্যানচেস্টার সিটি-রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস-লিওঁ, বার্সেলোনা-নাপোলি ও বায়ার্ন মিউনিখ-চেলসির ম্যাচগুলো হয়নি এখনও। এর ফলে সবকিছুই ঝুলে থাকলো এই অবস্থায়।

/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের