আম্পানে ক্ষতিগ্রস্তদের পাশে তামিম-মুশফিকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২০, ২২:৪৩আপডেট : ০৪ জুন ২০২০, ২২:৫০

আম্পানে ক্ষতিগ্রস্তদের পাশে তামিম-মুশফিকরা। ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিধ্বস্ত হয়েছে অনেকের বাড়ি-ঘর, সহায়-সম্বলহীন হয়ে পড়েছেন অনেকে। এমন অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। উপকূলীয় অঞ্চলে যাদের বাড়ি-ঘর বিধ্বস্ত হয়ে গেছে, তাদের ঘরবাড়ি পুনরায় নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নিয়েছেন তারা। এর সঙ্গে ব্যবস্থা করেছেন সুপেয় খাবার পানিরও। 

সুপেয় পানি সরবরাহ করতে আপাতত ৫ হাজার লিটার পানি বহনের জন্য ৪টি ১ হাজার লিটার ও ২টি ৫শ’ লিটারের ট্যাঙ্ক উপহার দিয়েছেন তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা। যা দিয়ে দৈনিক অন্তত ১ হাজার পরিবারের সুপেয় পানির ব্যবস্থা করা যাবে।

বেসরকারি সংস্থা ফুটস্টেপের মাধ্যমে তামিম, মুশফিক, মাশরাফি ও মাহমুদউল্লাহরা এ সহায়তা পৌঁছে দিয়েছেন। এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক মূল্যবোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ক্রিকেটাররা।

তাই জাতীয় দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফুটস্টেপ বলেছে, ‘ঘূর্ণিঝড় আম্পান দ্বারা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিধ্বস্ত বাড়িগুলো পুনর্নির্মাণে সাহায্যের হাত এগিয়ে দেওয়াতে আমরা সত্যিই কৃতজ্ঞ ও উচ্ছ্বসিত। তাদের সহায়তায় অনেক পরিবারেরই আর নিরাপদ আশ্রয় ছাড়া ঘুমানোর চিন্তা করতে হবে না। টাইগারদের অসংখ্য ধন্যবাদ, আম্পানে ক্ষতিগ্রস্তদের জীবিকা পুনরুদ্ধারে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।’

এ ব্যাপারে তামিম ইকবাল সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমরা আমাদের বেতনের অর্ধেক দিয়ে ২৫ লাখ টাকার যে তহবিল তৈরি করেছিলাম, ওই টাকার কিছু অংশ যাদের বাড়ি ভেঙে গেছে, তাদের দান করেছি। যাতে তারা বাড়ি তৈরি করতে পারে। এটা 'ফুটস্টেপে'র সঙ্গে করেছি কারণ আমি ওদের চিনি, আরও জানি যে ভালোভাবেই তারা কাজটা করবে। আমাদের পক্ষে তো আর ওখানে গিয়ে বাড়ি-ঘর তৈরি করে দেওয়া সম্ভব নয়। কারো মাধ্যমে তো যেতেই হবে।’

তিনি আরও যোগ করেছেন, ‘তার পরে আমরা ৬-৭ হাজার লিটারের কয়েকটি পানির ট্যাঙ্ক পাঠিয়েছি। কারণ ওখানে সুপেয় পানির খুব সমস্যা। উপকূলীয় অঞ্চলে লবণাক্ত পানি উঠে যাওয়ার কারণে মানুষ বিশুদ্ধ পানি পাচ্ছে না। আমাদের বাংলাদেশ দলের সবার পক্ষ থেকে এই সহযোগিতা করা হয়েছে।'

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান