এবার একটি গরুর সঙ্গে মহিষও কোরবানি দিয়েছেন মোস্তাফিজ

সাতক্ষীরা প্রতিনিধি
০১ আগস্ট ২০২০, ১৪:৪১আপডেট : ০১ আগস্ট ২০২০, ১৪:৪১

ঈদের নামাজের আগে পুরো পরিবারের সঙ্গে মোস্তাফিজ। এবারের ঈদে হাত গুটিয়ে বসে নেই কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ঈদুল আজহায় একটি গরুর সঙ্গে একটি মহিষ ও দুটি ছাগল কোরবানি দিয়েছেন। করোনাকালে এত আয়োজনের উদ্দেশ্য একটিই- আশেপাশের দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়া।

কোরবানির আনুষ্ঠানিকতার আগে সকাল ৭টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া পূর্বপাড়া জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন মোস্তাফিজ। এর পর কোরবানি শেষে এলাকার দরিদ্র-অসহায় মানুষদের মাঝে বিলিয়ে দিয়েছেন কোরবানির মাংস।

পালন করা একটি মহিষও কোরবানি দিয়েছেন মোস্তাফিজ। মোস্তাফিজের পারিবারিক সূত্রে জানা গেছে, কোরবানির জন্য গত বছর থেকে নিজেদের মৎস্য ঘেরেই একটি মহিষ পালন করতে থাকেন তারা। করোনার ছুটি থাকায় মোস্তাফিজ নিজেই এর দেখভাল করেছেন। 

মোস্তাফিজের বন্ধু মো. হাফিজ জানিয়েছেন, ‘মোস্তাফিজ কোরবানির জন্য বাজার থেকে এক লাখ ৭২ হাজার টাকা দিয়ে একটি গরু এবং ৩৮ হাজার টাকায় দুটি ছাগল কিনে কোরবানি দিয়েছে। গত বছর থেকে সে মহিষও পালন করছিল। তাই গরু, ছাগলের পাশাপাশি মহিষটিও কোরবানি দেওয়া হয়েছে। পরে এলাকার অসহায় মানুষদের মাঝে মাংস বিলিয়ে দেওয়া হয়েছে।’

অবশ্য নামাজের আগেই নিজের ফেসবুক পেজে কোরবানির পশু এবং পরিবারের ছবি পোস্ট দিয়ে মুহূর্তগুলো ভাগাভাগি করেছেন বাঁহাতি এই পেসার।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান