চতুর্থবারের মতো বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২০, ১৯:২৪আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ০০:২৫

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে ছিল প্রতিদ্বন্দ্বিতার আভাস। কাজী সালাউদ্দিনকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন তারই সাবেক দুই সহকর্মী। একজন বাদল রায়, অন্যজন শফিকুল ইসলাম মানিক। তাদের বাধা অতিক্রম করে আবারও বাফুফের মসনদে ৬৬ বছর বয়সী কাজী সালাউদ্দিন। আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছেন বাফুফের প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন।    

এই নিয়ে টানা চতুর্থবারের মতো বাফুফের সভাপতি নির্বাচিত হলেন দেশের ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় তারকা। আগামী চার বছরের জন্য তার হাতেই থাকবে ফুটবলের ব্যাটন। শনিবার সম্মিলিত পরিষদের প্রার্থী সালাউদ্দিন ভোট পেয়েছেন ৯৪টি। আর বাদল রায় ৪০ ও শফিকুল ইসলাম মানিক একটি ভোট পেয়েছেন।

আগের তিনবারের নির্বাচনে দুইবার তাকে প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে হয়েছিল। প্রথমবার প্রয়াত মেজর জেনারেল (অব:) আমিন আহমেদ চৌধুরীকে হারিয়েছিলেন তিনি। দ্বিতীয়বার অবশ্য বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জয়ী হয়েছিলেন। আর গতবার তো সার ব্যবসায়ী কামরুল ইসলাম পোটনকে হারিয়েছিলেন। এবারও নির্বাচনি চ্যালেঞ্জ জিতেই জয়ী হয়েছেন সালাউদ্দিন।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি হয়েছেন আগেরজনই, আব্দুস সালাম মুর্শেদী। তিনি হারিয়েছেন শেখ মোহাম্মদ আসলামকে। মুর্শেদী পেয়েছেন ৯১ ভোট আর আসলাম ৪৪ ভোট।

/টিএ/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী